Sangeeter MohaJuddho Winner: সেরার সেরা শ্রয়ী! মাথায় উঠল 'সঙ্গীতের মহাযুদ্ধ'-র বিজয়ীর শিরোপা!

Sangeeter MohaJuddho Winner: 'সঙ্গীতের মহাযুদ্ধ'-তে নতুন কোনও প্রতিযোগী নয়, বরং দর্শকদের প্রিয় ও পরিচিত সঙ্গীত শিল্পীরাই এবার করেছেন সেরার সেরা হওয়ার লড়াই। অন্যান্য একাধিক গানের রিয়্যালিটি শোয়ের বিভিন্ন সিজনের প্রতিযোগীরা ছিলেন একই মঞ্চে। 

Advertisement
সেরার সেরা শ্রয়ী! মাথায় উঠল 'সঙ্গীতের মহাযুদ্ধ'-র বিজয়ীর শিরোপা! 'সঙ্গীতের মহাযুদ্ধ'-র বিজয়ী শ্রয়ী পাল
হাইলাইটস
  • গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল 'সঙ্গীতের মহাযুদ্ধ'।
  • রবিবার ছিল এই গানের রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে।
  • ৫ ফাইনালিস্টই একে অপরকে জোরদার টেক্কা দিয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর থেকে কালার্স বাংলা চ্যানেলে শুরু হয়েছিল 'সঙ্গীতের মহাযুদ্ধ' (Sangeeter MohaJuddho)। সাড়ে তিন মাস পরে শেষ হল এই গানের রিয়্যালিটি শোয়ের (Music Reality Show) যাত্রা। ১৯ ডিসেম্বর, রবিবার ছিল গ্র্যান্ড ফিনালে (Sangeeter MohaJuddho Grand Finale)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ী হলেন শ্রয়ী পাল (Sroyee Pal)। 

আরফিন রানা, শ্রয়ী পাল, রাজদীপ মুখোপাধ্যায়, শালিনী মুখোপাধ্যায় ও প্রীতম রায়- এই ৫ ফাইনালিস্টই একে অপরকে জোরদার টেক্কা দিয়েছেন। যার মধ্যে বিজয়ীর শিরোপা উঠল শ্রয়ীর মাথায়। দ্বিতীয় হয়েছেন আরফিন এবং তৃতীয় স্থানে রয়েছেন রাজদীপ।  

 

Sangeeter MohaJuddho Grand Finale

 

আরও পড়ুন:  DBD-র বিজয়ী চাকদহের অর্ণব- সুকন্যা! বাকিরা কে কোন স্থানে?

'সঙ্গীতের মহাযুদ্ধ'-তে নতুন কোনও প্রতিযোগী নয়, বরং দর্শকদের প্রিয় ও পরিচিত সঙ্গীত শিল্পীরাই এবার করেছেন সেরার সেরা হওয়ার লড়াই। অন্যান্য একাধিক গানের রিয়্যালিটি শোয়ের বিভিন্ন সিজনের প্রতিযোগীরা ছিলেন একই মঞ্চে। 

 

Sangeeter MohaJuddho Winner Sroyee Pal শ্রয়ী পাল

  
বিজয়ী শ্রয়ী জানালেন, "আমি উচ্ছসিত। আমি ভেবেছিলাম যে ফাইনালিস্টদের মধ্যে থাকবো। কখনই আশা করিনি যে, আমি বিজয়ী হতে পারবো। যখন আমার নাম ঘোষণা হল, সত্যি তখন বিশ্বাস করতে পারিনি। আমার সহশিল্পীরা সকলে সত্যিই খুব ভাল শিল্পী, তাই আমি নিশ্চিত ছিলাম না জয়ী হতে পারব কিনা।"

তিনি আরও বলেন, "বিজয়ীর নাম ঘোষণা হওয়ার পর আমার পরিবারের সকলে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলে। জীবনে অনেক সংগ্রাম করেছি। আগে একটুর জন্য বিজয়ী হতে পারিনি। তাই এটি আমার জন্য একটি স্বপ্নের মতো।" 

আরও পড়ুন:  ওয়েবে আত্মপ্রকাশ ঋত্বিকের! খুনের রহস্য সমাধানে ডিফেক্টিভ গোয়েন্দা 'গোরা'?

'সঙ্গীতের মহাযুদ্ধ'- মাধ্যমে,  এই প্রথমবার কোনও গানের রিয়্যালিটি শো সঞ্চালনার দায়িত্ব পালন করলেন মীর। নতুন ফ্লেবারের এই শো সম্প্রচার হয় পরিচালক -প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তী প্রযোজনায়। এর আগে হাসির রিয়্যালিটি শো 'মিরাক্কেল' -এ রাজ -মীর জুটি যথেষ্ট সফল। এই শোয়ে বিচারক আসনে ছিলেন জিৎ গাঙ্গুলী, অভিজিৎ ভট্টাচার্য , লোপামুদ্রা মিত্র ও উস্তাদ রশিদ খান।  

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement