News Wrap : এক ক্লিকে জেনে নিন আজ দিনভর কী কী ঘটলো

রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে নানান ঘটনা। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বত্রই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছেই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।

Advertisement
এক ক্লিকে জেনে নিন আজ দিনভর কী কী ঘটলোNews Wrap
হাইলাইটস
  • চারিদিকে প্রচুর ঘটনা
  • প্রতিটি আপডেট আপনার জন্য
  • জেনে নিন এক ক্লিকে

News Wrap 27th July 2022 : রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে নানান ঘটনা। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বত্রই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছেই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।

১. বুধবার অর্পিতার ক্লাব টাউনের অ্যাপার্টমেন্টে অভিযান চালান তদন্তকারীরা। তবে সেখানে ঠিক কত পরিমান টাকা রয়েছে, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত এখনও এই ঘটনায় প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে বিদেশি মুদ্রা, প্রচুর মোবাইন ফোন ও বেশকয়েকটি সংস্থার নথিপত্র।  

২. বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি মন্ত্রিত্ব ছাড়ছেন কি না। উত্তরে তিনি বলেন, কারণ কী। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি বিধানসভায় ফেরত এসেছে। তিনি পরিষদীয় মন্ত্রী। সেই অনুযায়ী তিনি যে গাড়িটি চড়তেন তা ফেরত গেছে বিধানসভায়। তখন থেকেই জল্পনা শুরু হয়েছে। এদিকে অর্পিতা মুখোপাধ্যায়কেও স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে।  

৩. সুলতানের থেকেও একটা লোকের বেশি বান্ধবী। রাজভবনের সামনে সাংবাদিকদের সামনে পার্থ চট্টোপাধ্যায়কে এভাবে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। হিন্দু আইন অনুযায়ি একের বেশি বিয়ে করা যায় না, না হলে তিনি সবাইকে বিয়ে করে নিতেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, চাকরির সিন্ডিকেট পার্থকে দিয়ে চালাতেন।

৪. বুধবার এক সাংবাদিক বৈঠকে মিঠুন চক্রবর্তী দাবি করেন, তৃণমূলের ৩৮ জন বিধায়কের (TMC MLA) সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভাল। তারমধ্য ২১ জন সরাসরি তাঁর সঙ্গে। 

৫. হিন্দ মোটরে ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। সেজন্য পদক্ষেপ করবে রাজ্য সরকার। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিটাগড় ওয়াগন ফ্যাক্টারির এক অনুষ্ঠানে একথা জানান। 

Advertisement

৬. প্রাথমিকভাবে হেড কোচের দৌড়ে ছিলেন কনস্টানটাইন এবং পর্তুগালের জর্জ কোস্তা। তবে ভারতে কোচিং করানোর অভিজ্ঞতার ভিত্তিতে ব্রিটিশ কোচই ছিল কর্তাদের প্রথম পছন্দ।  

৭. এর আগে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay) যখন আইসিসি চেয়াম্যান হন তখনও তাঁকে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন নিয়েই পদে বসতে হয়েছিল। তবে এবার থেকে আর তা হবে না। ১৬ জনের মধ্যে ৯ জনের সমর্থন পেয়ে গেলেই আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে যাবেন সেই সদস্য। 

৮. স্পষ্ট ভাষায় ফের একবার ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra). দীর্ঘ দিন ধরে বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। একই ভাবে অত্যন্ত স্পষ্ট বক্তা হিসাবে তিনি যথেষ্ট পরিচিত। সাদাকে সাদা, কালোকে কালো বলতে কোনও দিন রাখঢাক করেননি। যেমনটা এবারও করলেন না। 

৯. প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল 'ব্যোমকেশ হত্যামঞ্চ' ছবির (Byomkesh Hotyamancha Trailer) ট্রেলার। আগামী ১১ অগাস্ট ছবি মুক্তি। তার আগে দর্শকদের যথেষ্ট প্রত্যাশা রয়েছে ছবিটি নিয়ে। ৪ বছর পর আবার বড় পর্দায় স্বমহিমায় আসছেন ব্যোমকেশ বক্সী ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ফলে আলাদা প্রত্যাশা ছিলই।  

১০. Jio এবং Airtel উভয়ই নেটওয়ার্ক সরঞ্জামের জন্য এখনও অর্ডার দেয়নি। এমনকি এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্যও দেয়নি। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, ভারতী এয়ারটেলের সিনিয়র এক্সিকিউটিভ নোকিয়া, এরিকসন এবং স্যামসাং-এর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এয়ারটেল সমস্ত বিক্রেতাদের পার্চেস অর্ডার করবে।

আরও পড়ুনগালের রংই বলে দেবে কার-কেমন চরিত্র, জেনে নিন

 

POST A COMMENT
Advertisement