El Clasico in Kolkata: এবার কলকাতায় মুখোমুখি হবে বার্সোলোনা এবং রিয়েল মাদ্রিদ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর থেকে মিলেছে সবুজ সংকেত। কবে অনুষ্ঠিত হবে এল ক্লাসিকো? জানুন।
গত আইএসএল মরশুমের হতাশাজনক সমাপ্তির পর ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। সেই হতাশা কাটিয়ে এ বার নতুন মরশুমে দলের সমস্যা মেটাতে স্কটিশ স্ট্রাইকার লি আরউইনের উপর ভরসা রাখছে মোহনবাগান।
প্রথম থেকেই ম্যাচে আগ্রাসী ছিল ইস্টবেঙ্গল। প্রথম ১০ মিনিটে একাধিকবার মোহনবাগানের রক্ষণে চাপ তৈরি করে লাল-হলুদ। ৬ মিনিটে এডমন্ড লালরিন্দিকার দুর্দান্ত আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল।
IFA শিল্ডের ফাইনাল FanCode-য়ে লাইভ স্ট্রিমিং হবে। মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে অনলাইনে ম্যাচ দেখতে পারবেন। ম্যাচের লাইভ আপডেটও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এছাড়াও bangla.aajtak.in অর্থাত্ আমাদের ওয়েবসাইটেও ম্যাচের বিস্তারিত আপডেট পেয়ে যাবেন।
মঙ্গলবার রাত ছিল বিষাদের রাত। লিওনেল মেসি নামক ফুটবল জাদুকরের ফেয়ারওয়েল ম্যাচ। আর্জেন্টিনার কাছে ঐতিহাসিক দিন। মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে রাজকীয় বিদায় জানাল আর্জেন্টিনা। গোটা বিশ্ব দেখল, সুপার হিরো কাকে বলে!
Lionel Messi: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিলেন ফুটবলের রূপকথার রাজপুত্র। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। শেষ ম্যাচেও গোল করলেন LM10।
আজ অর্থাত্ মঙ্গলবার যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম উরুগুয়ে FIFA ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। সে ক্ষেত্রে ৮ তারিখ ডার্বি হলে, মাঝে সময় ৪৮ ঘণ্টা। এখনও পর্যন্ত খবর, ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সল্টলেক স্টেডিয়ামে হবে কলকাতা ডার্বি।
এই জয়ের ফলে আইএফএ-র শিল্প ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। আর সেখানে অপেক্ষা করছে মোহনবাগান। অর্থাৎ আবারও কলকাতা ডার্বি। মরশুমে দুই দলের চতুর্থ সাক্ষাতের মঞ্চ তৈরি হয়ে গেল।
রবিবার টাইব্রেকারে পঞ্জাব এফসি-কে হারিয়ে IFA শিল্ডে ফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান। এ বার ইস্টবেঙ্গল উঠে গেলেই, মোহনবাগানের সামনে ডুরান্ডের বদলা নেওয়ার একটি বড় সুযোগ। আজ নর্থইস্টকে হারাতে পারলেই আইএফএ শিল্ডের ফাইনালে কলকাতা ডার্বি।
Mohun Bagan vs Punjab FC: আবার সেই বিশাল! জোড়া পেনাল্টি বাঁচিয়ে মোহনবাগানকে ফাইনালে তুললেন গোলরক্ষক
ম্যাচ শুরুর আগেই যুবভারতীর গ্যালারি যেন জনসমুদ্র। হলুদ-সবুজের ঢেউ। একদিকে বাঙালির ব্রাজিলের প্রতি ভালবাসা। অন্যদিকে কিছু একটা অঘটনের সুপ্ত বাসনা। সব শেষে কিছুটা অম্ল-মধুর স্বাদেই মাঠ ছাড়লেন দর্শকরা।
আজ কি যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল ম্যাচ দেখতে যাচ্ছেন? তাহলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এক্ষেত্রে ম্যাচ শুরুর কতক্ষণ আগে মাঠে ঢুকতে হবে? কী কী জিনিস নিয়ে যাওয়া যাবে না? জেনে নিন।
আজ যুবভারতীতে মুখোমুখি হবে ব্রাজিল ও ভারতের ফুটবল দল। কখন এই খেলা শুরু হবে? টিভিতে ও মোবাইলে কীভাবে দেখবেন এই ম্যাচ? দ্রুত জেনে নিন।
শহরে ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের দেখতে ভিড় ফুটবলপ্রেমীদের। হোটেলের বাইরে মোবাইল নিয়ে হাজির। প্রিয় ফুটবলারের নামে জয়ধ্বনি দিচ্ছেন। দেখুন ভিডিও। ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচ।
সঙ্গে রয়ছেন টিমের রাঁধুনি। তাঁর হাতে রাঁধা খাবার ছাড়া অন্য কিছু মুখেও তুলছেন না ভিনিসিয়াসরা। কিন্তু কলকাতায় এসে হরেক রকমের মাছ পেয়ে খুশি ব্রাজিলিয়ার খেলোয়াড়রা।
এখন প্রশ্ন উঠছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি তাহলে জোর করেই অবসর নিতে বাধ্য করা হচ্ছে? কারণ ট্রেনিং ক্যাম্পে গিয়েও হঠাত্ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নানা জল্পনা উস্কে দিচ্ছে। গত রবিবার নরওয়ের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জিতেছে। ওই ম্যাচেই রোনাল্ডোকে বেঞ্চেই বসিয়ে রাখা হয়েছিল।
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ভারতীয় টিম। তার আগে ভিনিসিয়াসরা ডিনার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। পাশাপাশি তাদের দেওয়া হবে 'স্টেট গেস্ট' সম্মান। টিকিটেও রয়েছে দুর্দান্ত অফার।
১২ অক্টোবর আইএসএল জার্নি শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্টের। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ মোহনবাগানের। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটিতে মুখোমুখি হবে সবুজ-মেরুন শিবির। ইস্টবেঙ্গলের আইএসএল সফর শুরু হবে ১৮ অক্টোবর।
ক্রিশ্চিয়ানসেনের বক্তব্য, পানামা টিম একসঙ্গে ট্রেনিংয়ের সুযোগ পায়নি, কারণ ট্র্যাভেল ও লজিস্টিক। ম্যাচের দিন হোটেল থেকে স্টেডিয়াম পৌঁছতেই জ্যামের জন্য ২ ঘণ্টা লেগে গিয়েছে। তিনি রেজাল্টের দায়ও নিজের কাঁধে নিয়েছেন। পানামা যখন প্রজন্ম বদলের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই ম্যাচেই ৫ জন ফুটবলার সিনিয়র জাতীয় দলের হয়ে প্রথম বার প্রথম একাদশে জায়গা পান।
Indian Football Team Recent Match: এবার কি অবশেষে জেগে উঠতে চলেছে ফুটবল বিশ্বের 'ঘুমন্ত দৈত্য'? বিশ্বের ৪৫ নম্বরে থাকা পানামা-র বিরুদ্ধে ম্যাচ ড্র করল ভারতীয় ফুটবল টিম।