কামাখ্যার মন্দিরে পুজো দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বলেন,'অসমের সংস্কৃতিকে সম্মান করি। তাই এখানে এসেছি। কোটি কোটি মানুষের আস্থা কামাখ্যা দেবীর উপর। এখানে দর্শন করতে এসেছি'। সেখানেই দেখা গেল এক সন্ন্যাসী আশীর্বাদ করলেন প্রিয়াঙ্কাকে। বললেন,'প্রধানমন্ত্রী হবে একদিন'।