
ইশতেহার প্রকাশের আগেই চার্জশিট। হ্যাঁ, ভোটের আগে প্ল্যানের বদল করল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যতদূর খবর, ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করবেন চার্জশিট।
এখন প্রশ্ন হল কী থাকবে এই চার্জশিটে? যতদূর জানা যাচ্ছে, ওই চার্জশিটে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনবে বিজেপি। তারপরই দলের পক্ষ থেকে ইশতেহার প্রকাশ করে হবে বলে খবর। সেখানে বিজেপি ক্ষমতায় এলে কী করা হবে, তার উল্লেখ থাকবে।
প্ল্যানে বদল আনল বিজেপি
প্রথম ঠিক হয়েছিল, প্রথমে ইশতেহার প্রকাশিত হবে। তারপর সামনে আনা হবে চার্জশিটে। এই চার্জশিটে তৃণমূল সরকারের সব ধরনের দুর্নীতির ছবি তুলে ধরা হবে। যদিও সেই পরিকল্পনাতেই বিরাট বদল আনল বিজেপি। তাদের পক্ষ থেকে ২৮ মার্চ প্রথমে চার্জশিট পেশ করা হবে। তারপর এপ্রিলের শুরুতে ইশতেহার প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
তৃণমূল প্রকাশ করে দিয়েছে
রাজ্যে ভোটের বাদ্যি অনেক দিনই বেজে গিয়েছে। তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। এমনকী ইশতেহারও সামনে এনেছে তারা। সেই মতো চলছে জোর কদমে প্রচার।
এবার পদ্মশিবিরও ইশতেবার প্রকাশ করবে বলে জোর জল্পনা ছিল। যদিও সেই মতো এগচ্ছে না বিজেপি।। বরং তারা প্রথমে চার্জশিট প্রকাশ করবে। এই চার্জশিটে তৃণমূল সরকারের যাবতীয় দুর্নীতি এবং অপকর্মের কথা লেখা থাকবে। তারপর প্রকাশিত হবে ইশতেহার।
বাড়ি বাড়ি পৌঁছে দেবেন কর্মীরা
২৮ ফেব্রায়ুরি চার্জশিট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই তৃণমূলের দুর্নীতি সবার সামনে তুলে ধরবেন বলে খবর। এরপর সেই চার্জশিট নিয়ে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। তারা তৃণমূলের দুর্নীতির কথা, খারাপ কাজের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন বলে জানা যাচ্ছে।
আর এই চার্জশিট বেরনোর পরই বিজেপি প্রকাশ করবে ইশতেহার। এটাকে গেরুয়া শিবির সংকল্প পত্র হিসেবেই ডাকছে। এই সংকল্প পত্রে বাংলায় ক্ষমতা এলে বিজেপি কী কী করবে, সেই নিয়ে বিস্তারিত লেখা থাকবে। সেই নিয়ে প্রচার চলবে রাজ্য়ের সর্বত্র বলে খবর।
তবে সেটা হল পরের ধাপ। প্রথম ধাপে তৃণমূলকে চাপে ফেলতে চার্জশিট আনছে গেরুয়া শিবির। এখন দেখার তাদের এই স্ট্র্যাটেজি ঠিক কতটা কার্যকর হয়।