Advertisement

Suvendu Adhikari attack Mamata: 'SIR ভন্ডুল করতে গিয়েছেন, অশ্বডিম্ব নিয়ে এসেছেন,' মমতাকে নিশানা শুভেন্দুর

সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সওয়াল ঘিরে বুধবার তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশন (ECI) এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার আর্জিও জানিয়েছেন। তবে তাঁর এই পদক্ষেপকে ‘ফেল করেছেন’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, SIR ভণ্ডুল করতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 শীর্ষ আদালতে মমতার সওয়ালকে নিশানা শুভেন্দুর শীর্ষ আদালতে মমতার সওয়ালকে নিশানা শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 6:08 PM IST

সুপ্রিম কোর্টে  SIR সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরাসরি সওয়াল ঘিরে বুধবার তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশন (ECI) এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার আর্জিও জানিয়েছেন। তবে তাঁর এই পদক্ষেপকে ‘ফেল করেছেন’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, SIR ভণ্ডুল করতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন প্রধান বিচারপতির কাছে আবেদন করেন, ‘মাই লর্ড, কেবল পাঁচ মিনিট সময় নেব।’ প্রধান বিচারপতি তখন বলেন, '৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।' প্রধান বিচারপতি আরও বলেন, 'পশ্চিমবঙ্গ সরকার একটি মামলা করেছে। এই আদালতের অন্যতম সেরা আইনজীবীরা সেখানে উপস্থিত রয়েছেন। কপিল সিব্বল সেখানে সওয়াল করছেন।' তখন থেমে যান মমতা। কপিল সিব্বল বলা শুরু করেন। এরপরই সওয়াল শুরু করেন মুখ্যমন্ত্রী, যা আজ গোটা দেশ দেখে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেননি, পিটিশনার হিসেবে ছিলেন। এরপর এজনাসে অনুবাদক নিয়ে যাবেন। ওনাকে পরোক্ষে থামানোর চেষ্টা করেছেন বিচারপতিরা। SIR ভণ্ডুল করতেই শীর্ষ আদালতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু অশ্বডিম্ব হয়েছে,কার্যত শূন্য হাতে ফিরছেন।

শুভেন্দু অধিকারী বলেন, মাইক্রো অবজারভার আটকাতে শীর্ষ আদালতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করছেন না। ২০২৪ সালের ভোটার তালিকায় নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম ভেঙে ফেলেছেন। আপামর জনতার জন্য নয়, নিজের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে ফেন্সিং না দিয়ে রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 
Read more!
Advertisement
Advertisement