Advertisement

TMC-র সমর্থন পাবে অনিতের দল? পাহাড়ে ৩ আসনেই প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা

রবিবার বাংলায় নির্বাচনের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন করতে চলেছে কমিশন। আর ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রবিবারই প্রার্থীতালিকা প্রকাশ করে দিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পাহাড়ে তিনটি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে অনীত থাপার এই দল।

ভোট ঘোষণা হতেই 'তৃণমূলপন্থী' দলের প্রার্থী তালিকা ঘোষণাভোট ঘোষণা হতেই 'তৃণমূলপন্থী' দলের প্রার্থী তালিকা ঘোষণা
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • প্রার্থীতালিকা প্রকাশ করে দিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
  • তিনটি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে অনীত থাপার এই দল।
  • মোর্চার তরফে জানানো হয়েছে, তারা এবার লড়বে একক ভাবেই।

রবিবার বাংলায় নির্বাচনের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন করতে চলেছে কমিশন। আর ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রবিবারই প্রার্থীতালিকা প্রকাশ করে দিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পাহাড়ে তিনটি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে অনীত থাপার এই দল। 

সূত্রের খবর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে জানানো হয়েছে, তারা এবার লড়বে একক ভাবেই। যদিও বাইরে থেকে তৃণমূল তাঁদের সমর্থন করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। BGJM-র তরফে দার্জিলিং বিধানসভায় অনীতের দল প্রার্থী করেছে বিজয় কুমার রাইকে। কার্শিয়াঙে লড়াই করবেন অমর লামা ও কালিম্পংয়ে মোমবাতি চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন গতবারের বিধায়ক রুদেন সদা লেপচা।

উল্লেখ্য বিষয় হল, ২০২১ সালে পাহাড়ের তিনটি আসনের কোনওটিতেই আগেরবার প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। প্রকারন্তে তারা বাইরে থেকে সমর্থন করেছিল অনীত থাপার দলকেই। এবারও রাজনৈতিক সমীকরণ সেই দিকেই যাচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য সরকারের সঙ্গে থেকেই অনীত যে পাহাড়ে উন্নয়নের কাজ করছে, তা কার্যত স্পষ্ট।

পাহাড়ে বর্তমানে জিটিএ-সহ দার্জিলিং পুরসভা দখলে রয়েছে BGPM-এর হাতেই। ফলে তিনটি আসনে জয়ের বিষয়ে  আত্মবিশ্বাসী প্রজাতান্ত্রিক মোর্চা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের প্রার্থী তালিকা-সহ পুরো পরিকল্পনা তৈরিই ছিল, অপেক্ষা ছিল শুধু নির্বাচনের দিন ঘোষণার। আর তা ঘোষণা হতেই পাহাড়ের তিন আসনে প্রার্থী দিয়ে দিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

অন্যদিকে সূত্রের দাবি, আগামী মঙ্গলবার অথবা বুধবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। যদিও পুরো তালিকা প্রকাশ এখনই প্রকাশ করা হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূলের অন্দরের খবর হল, ঘাসফুল শিবিরে এমন কিছু প্রার্থী রয়েছেন যাদের নাম SIR-এ এখনও বিচারাধীন তালিকায় রয়েছে। ফলে সেই নেতা-নেত্রীরা আদৌ প্রার্থী হতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।  

 

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement