Advertisement

SIR: জন্মের আগেই বার্থ সার্টিফিকেট, বরানগরের ভোটারের নথিতে ভিরমি খেল কমিশন

জন্মের আগেই ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট। SIR এর নথি যাচাই করতে গিয়ে আজব এক ঘটনা সামনে এসেছে নির্বাচন কমিশনের। কমিশনের তরফে জানান হয়েছে, যাঁর বার্থ সার্টিফিকেটে এমন অদ্ভুত জিনিস দেখা গিয়েছে, তিনি বরানগরের বাসিন্দা। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। কোনও গরমিল পেলে এই ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে পারে বলেও কমিশন সূত্র খবর।

বার্থ সার্টিফিকেটের ভুল বার্থ সার্টিফিকেটের ভুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 3:56 PM IST
  • জন্মের আগেই ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট
  • SIR এর নথি যাচাই করতে গিয়ে আজব এক ঘটনা সামনে এসেছে নির্বাচন কমিশনের
  • কোনও গরমিল পেলে এই ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে পারে বলেও কমিশন সূত্র খবর

জন্মের আগেই ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট। SIR এর নথি যাচাই করতে গিয়ে আজব এক ঘটনা সামনে এসেছে নির্বাচন কমিশনের।

কমিশনের তরফে জানান হয়েছে, যাঁর বার্থ সার্টিফিকেটে এমন অদ্ভুত জিনিস দেখা গিয়েছে, তিনি বরানগরের বাসিন্দা। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। কোনও গরমিল পেলে এই ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে পারে বলেও কমিশন সূত্র খবর।

কোথায় সমস্যা? 
কমিশনের তরফে জানা গিয়েছে, বরানগরের এই ভোটারের নথিতে রয়েছে বিরাট বড় ভুল। তিনি SIR-এর সময় যেই বার্থ সার্টিফিকেট জমা দিয়েছিলেন, তাতেই রয়েছে সমস্যা। তাঁর বার্থ সার্টিফিকেট অনুযায়ী, জন্মের আগেই ইস্যু করা হয়েছে এই নথি। 

আদতে ১৯৯৩ সালের ৬ মার্চ জন্মেছে ওই ব্যক্তি। কিন্তু তাঁর বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে ওই বছরেরই ৪ মার্চ। আর এই জিনিসটা দেখেই চমকে গিয়েছে কমিশন। তারা বোঝার চেষ্টা করছেন যে কীভাবে এই জিনিসটা সম্ভব হল। প্রয়োজনে তারা ভোটারকেও এই বিষয়ে প্রশ্ন করতে পারেন বলে খবর। এমনকী বাদও দিতে পারেন এই ভোটারের নাম।

আরও গরমিল ধরা পড়েছে
শুনানির স্ক্রুটিনি করতে গিয়ে কমিশনের কাছে আবার একাধিক গরমিল ধরা পড়েছে। এই যেমন এক ব্যক্তির রয়েছে ১০ সন্তান। পাশাপাশি ভাইবোনের বয়সে মাত্র মাস কয়েকের ব্যবধানের মতো ঘটনাও সামনে এসেছে স্ক্রুটিনি করতে গিয়ে। আর সেগুলি নিয়েও চিন্তিত রয়েছে কমিশন। তারা বুঝতে চাইছেন এই সব ঘটনার পিছনে ঠিক কী রয়েছে!

জন্ম তারিখ নিয়ে প্রচুর ভুল
নথির স্ক্রুটিনি করতে গিয়ে কমিশনের সামনে এসেছে একাধিক ভুল ভ্রান্তি। কমিশন জানিয়েছে যে, বহু ভোটারই নিজের জন্মের তারিখের জায়গাটা ফাঁকা রেখে দিয়েছে। এমনকী একই এলাকায় এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁর একই দিনে জন্মেছেন বলেও দেখা গিয়েছে। আর সেই সব ব্যক্তিও কমিশনের নজরে রয়েছেন বলে খবর।

ফাইনাল লিস্ট কবে? 
বাংলায় চলছে SIR প্রক্রিয়া। এই প্রক্রিয়া একবারেই শেষের পথে। আর সেই প্রক্রিয়ার শুনানি পর্ব এখনও চলছে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তারপর জোরকদমে চলবে স্ক্রুটিনি। আর ২৮ ফেব্রুয়ারি বেরবে ফাইনাল ভোটার লিস্ট। আর এখন সেই লিস্টের দিকেই নজর রয়েছে অনেকের। সেই লিস্টে নাম থাকবে কি না, সেটাও চিন্তা করছেন অনেক ভোটার।

Advertisement


 

 

Read more!
Advertisement
Advertisement