Advertisement

CPIM Candidate List: বালিগঞ্জে CPIM প্রার্থী আফরিন, ভবানীপুর, নন্দীগ্রামে কারা?

শিল্পী আফরিন বেগমকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করল CPIM। পাশাপাশি নন্দীগ্রাম, ভবানীপুর, ডায়মন্ড হারবার, টালিগঞ্জ, জয়নগর কেন্দ্রে কাকে কাকে টিকিট দিল বামেরা? রইল প্রার্থী তালিকা...

মহম্মদ সেলিমের সঙ্গে আফরিন বেগম মহম্মদ সেলিমের সঙ্গে আফরিন বেগম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 5:34 PM IST
  • শিল্পী আফরিন বেগমকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী
  • নন্দীগ্রাম, ভবানীপুর, ডায়মন্ড হারবার, টালিগঞ্জেও প্রার্থী ঘোষণা
  • দেখে নিন গোটা তালিকা

নির্বাচন কমিশনের বৈঠকে মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ির পাশে দেখা গিয়েছিল তাঁকে। নজর কেড়েছিলেন তখনই। সেই তরুণ তুর্কী শিল্পী আফরিন বেগমকে এবার খাস কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করল বামেরা। একইসঙ্গে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। যেখানে ভবানীপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, ডায়মন্ড হারবার, নন্দীগ্রামের মতো উল্লেখযোগ্য কেন্দ্রগুলির প্রার্থীদের নাম ঘোষণা করা হল। 

কোন কেন্দ্রে কে প্রার্থী?

কালচিনি: পাসাং শেরপা
করণদিঘি: মহম্মদ শাহাবুদ্দিন
হাবিবপুর: বাসুদেব বর্মণ
চাঁচল: আনওয়ারুল হক
ভগবানগোলা: মহমুদল হাসান 
রানিননগর: জামাল হোসেন
নবগ্রাম: পূর্ণিমা দাস
জলঙ্গি: ইনায়ুস আলি সরকার
কৃষ্ণনগর উত্তর: আদ্বৈত বিশ্বাস 
কৃষ্ণগঞ্জ: অর্চনা বিশ্বাস 
কল্যাণী: সবুজ দাস
বসিরহাট দক্ষিণ: আইনুল আরফিন (রাজু আহমেদ)
কুলতলি: রামশঙ্কর হালদার
জয়নগর: অপূর্ব প্রামাণিক
বারুইপুর পশ্চিম:  লাহেক আলি
ডায়মন্ড হারবার: সমরেন্দ্র নাথ নাইয়া
টালিগঞ্জ: পার্থপ্রতিম বিশ্বাস 
মেটিয়াবুরুজ: মনিরুল ইসলাম
ভবানীপুর: শ্রীজীব বিশ্বাস 
বালিগঞ্জ: আফরিন বেগম শিল্পী
চাঁপদানি: চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
জাঙ্গিপাড়া: সুদীপ্তা সরকার
পুরশুরা: সন্দীপ কুমার সামন্ত 
পাঁশকুরা পূর্ব: ইব্রাহিম আলি
পাঁশকুরা পশ্চিম: নীরঞ্জন সিহি
নন্দীগ্রাম: শান্তি গিরি
খেঁজুরি: হিমাংশু দাস
নয়াগ্রাম: পুলিনবিহারী বাস্কে
গোপীবল্লভপুর: বিকাশ সারঙ্গী
মন্তেশ্বর: অনুপম ঘোষ
আসানসোল উত্তর: অখিলেশ কুমার সিং
মুরারই: আলি রেজা মণ্ডল

 

Read more!
Advertisement
Advertisement