Advertisement

সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? DM-দের সতর্ক করল নবান্ন

আগামী ২৩ মার্চ, সোমবার প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। আর তালিকা বেরোনোর আগে সতর্ক নবান্ন। তালিকা প্রকাশের পর কোনও ভাবেই যাতে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে নজর দিয়ে সমস্ত জেলাশাসকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

DM-দের সতর্ক করল নবান্নDM-দের সতর্ক করল নবান্ন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 8:33 AM IST
  • সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে জল্পনার শেষ নেই।
  • সোমবার প্রকাশিত হতে পারে এই লিস্ট।
  • সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের আগেই সতর্ক নবান্ন।

সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে জল্পনার শেষ নেই। কবে এই তালিকা বেরোয়, সেদিকে নজর রয়েছে সকলেরই। তবে সূত্রের খবর আগামী ২৩ মার্চ, সোমবার প্রকাশিত হতে পারে এই লিস্ট। আর তালিকা বেরোনোর আগে সতর্ক নবান্ন। তালিকা প্রকাশের পর কোনও ভাবেই যাতে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে নজর দিয়ে সমস্ত জেলাশাসকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

রাজ্যের তরফে এক শীর্ষ আধিকারিক জানান, শনিবার নবান্ন থেকে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় প্রকাশ পেতে পারে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। এক্ষেত্রে সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জেলাশাসকদের পাঠানো  ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, "সম্ভাব্য জমায়েত স্থলগুলোতে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে কঠোর নজরদারি চালাতে হবে। যাতে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।"

রাজ্য সরকারের এক সিনিয়র স্পেশাল সেক্রেটারি এই নির্দেশ জারি করেছেন। জেলা শাসকদের পুলিশ প্রশাসনকে বিষয়টি সম্পর্কে অবহিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলার রাজ্য পুলিশের সুপারিনটেনডেন্ট এবং কমিশনারেট এলাকায় পুলিশ কমিশনারদেরও বিষয়টি জানাতে হবে। সূত্রের খবর, এই চিঠির কপি পাঠানো হয়েছে DGP, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ও কলকাতা পুলিশ কমিশনারের কাছেও।

সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কী?

প্রসঙ্গত, রাজ্যে SIR প্রক্রিয়া শেষের পর ২৮ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ পায়। কিন্তু সেই লিস্টে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় ছিল। এই সব ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। সেই সব মামলার নিষ্পত্তির পর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বেরোবে বলে জানানো হয়।  নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত ২৭ লক্ষেরও বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এবার সোমবার কতজনের নাম তালিকায় থাকে, সেটাই এখন দেখার বিষয়।

Advertisement

 
Read more!
Advertisement
Advertisement