
বৃহস্পতিবারই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরবে বলে জল্পনা ছিল। কিন্তু তেমনটা হয়নি। প্রকাশ পায়নি কোনও তালিকা। তবে আশা করা হচ্ছে, শুক্রবার প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে দিতে পারে কমিশন।
প্রসঙ্গত, রাজ্যে SIR প্রক্রিয়া শেষের পর ২৮ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ পায়। কিন্তু সেই লিস্টে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় ছিল। এই সব ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। সেই সব মামলার নিষ্পত্তির পর সাপ্লিমেন্টরি ভোটার লিস্টে বেরবে বলে জানান হয়।
আশা করা হচ্ছিল, বৃহস্পতিবারই প্রকাশ পাবে সাপ্লিমেন্টরি ভোটার লিস্ট। যদিও তেমনটা ঘটেনি। তার বদলে শুক্রবার লিস্ট বেরবে বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ৩৪ হাজার বিচারাধীন ভোটারের নথি যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। কমিশনের কাছে পৌঁছে গিয়েছে ৭ হাজারের বেশি বুথ থেকে নিষ্পত্তি হওয়া নামের তালিকা। তবে বাকি বুথের তালিকা পাওয়া যায়নি। অবশিষ্ট বুথ থেকে তালিকা পেলেই সাপ্লিমেন্টরি তালিকা প্রকাশ পাবে। আর আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই এই তালিকা হাতে চলে আসবে কমিশনের কাছে। তারপরই প্রকাশ করা হবে প্রথম সাপ্লিমেন্টরি লিস্ট।
নিরাপত্তা নিয়ে চিন্তা...
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গের SIR-এর কাজে যুক্ত হয়েছেন বিচারকরা। আর তাঁদের নিরপত্তা নিয়েই চিন্তা বাড়ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ডিএসপিকে বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই মতো যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়ার দেওয়া হয়েছে নির্দেশ।
সামনেই ভোট
এ বছর মাত্র দুই দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হবে। আর দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। তার আগেই একাধিক সাপ্লিমেন্টরি ভোটার লিস্ট বের করা হবে বলে জানিয়েছে কমিশন।
মাথায় রাখতে হবে, ২৮ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেছিল কমিশন। সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ছিল বিচারাধীনের তালিকায়। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাই কোর্টের প্রধান বিচারপতি জুশিয়াল অফিসারদের নিয়োগ করেন।
আর যতদূর খবর, এখন রাজ্যে ৭০০-এর বেশি বিচারক এবং অবসরপ্রাপ্ত বিচারক এই কাজে যুক্ত রয়েছেন। প্রায় প্রতিদিনই নিষ্পত্তি হচ্ছে ২ লক্ষ নাম। কিন্তু তাতেও প্রথম সাপ্লিমেন্টরি লিস্ট বের করা গেল না।