Advertisement

মালদার ৪টি কেন্দ্রে পুলিশ অবজার্ভার বিহারের BJP প্রার্থীর স্বামী, অভিযোগ TMC-র

বিহারের বিজেপি প্রার্থীর স্বামীকে পুলিশ অবজারভার করে মালদা জেলার চারটি বিধানসভায় পাঠানো হয়েছে। এর ফলে বাংলার ভোটকে চক্রান্ত করে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। পুলিশ অবজারভারের ছবি ও তাঁর স্ত্রীর ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করলেন মালদার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি। পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী এমনকি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলে অভিযোগ করেছে তৃণমূল।

মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিমালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি
বিশাল দাস
  • ইংরেজবাজার,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 6:52 PM IST

বিহারের বিজেপি প্রার্থীর স্বামীকে পুলিশ অবজারভার করে মালদা জেলার চারটি বিধানসভায় পাঠানো হয়েছে। এর ফলে বাংলার ভোটকে চক্রান্ত করে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। পুলিশ অবজারভারের ছবি ও তাঁর স্ত্রীর ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করলেন মালদার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি। পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী এমনকি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলে অভিযোগ করেছে তৃণমূল।

মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন- জয়ন্ত কান্ত যিনি বিহারের বাসিন্দা। তাঁর স্ত্রী বিহার বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন। উনি বিজেপির লোক। তাঁকেই অমিত শাহ মালদহ চারটি বিধানসভা কেন্দ্রে পুলিশ অবজারভার করে পাঠিয়েছেন। এর থেকে পরিষ্কার সমস্ত বিজেপি ঘনিষ্ঠ আই এ এস, আইপিএসদের এনে বাংলার ভোটকে শেষ করতে চাইছে। যে সমস্ত পুলিশ আধিকারিকরা ডিএম-রা ভালো কাজ করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অফিসারদের নিয়ে আসা হয়েছে। যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের কাজ করার অভিজ্ঞতা নেই। পুরো সিস্টেমকে ভেঙে দেওয়ার জন্য এই বদলি করা হচ্ছে।

এরই পাশাপাশি যে সমস্ত অবজারভারকে পাঠানো হচ্ছে সব বিজেপির লোক। নির্বাচন কমিশন অমিত শাহর কোম্পানি। অমিত শাহর কথায় গণতান্ত্রিক অধিকারকে শেষ করছে জ্ঞানেশ কুমার। যদিও এই বিষয়ে বিজেপির দাবি- আব্দুর রহিম বক্সি পাগলের প্রলাপ বকছেন। ২৬-এ মালদহে তৃণমূল শূন্য পাবে। আর সেজন্য নির্বাচন কমিশনের দিকে আক্রমণ করছেন।

TAGS:
Read more!
Advertisement
Advertisement