Advertisement

West Bengal Vote: তোড়জোড় শুরু, ভোট ঘোষণা যে কোনও মুহূর্তে, ‘গ্রাউন্ড রিপোর্ট’ নিতে আসছে টিম জ্ঞানেশ কুমার

ভোটের প্রস্তুতি কত দূর? খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কেরল সফর শেষ করে রবিবার কলকাতায় পৌঁছবে ১৩ সদস্যের টিম। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার(Gyanesh Kumar) নিজে আসবেন।

কেরল সফর শেষ করে রবিবার কলকাতায় পৌঁছবে ১৩ সদস্যের টিম। কেরল সফর শেষ করে রবিবার কলকাতায় পৌঁছবে ১৩ সদস্যের টিম।
সঞ্জয় শর্মা
  • কলকাতা,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 4:59 PM IST
  • খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।
  • কেরল সফর শেষ করে রবিবার কলকাতায় পৌঁছবে ১৩ সদস্যের টিম।
  • প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার(Gyanesh Kumar) নিজে আসবেন।

ভোটের প্রস্তুতি কত দূর? খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কেরল সফর শেষ করে রবিবার কলকাতায় পৌঁছবে ১৩ সদস্যের টিম। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার(Gyanesh Kumar) নিজে আসবেন। রাজ্যের নির্বাচন প্রস্তুতি, প্রশাসনিক অবস্থা এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ৯ ও ১০ মার্চ রাজ্যে থাকবে কমিশনের দল। এই সময়ে তাঁরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় খতিয়ে দেখবেন। রাজ্যের বিভিন্ন জেলার পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিশনের এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

জ্ঞানেশ কুমারের সঙ্গে নির্বাচন কমিশনার সুখবীর সিং(Sukhbir Singh Sandhu) এবং বিনীত জোশীও(Vineet Joshi) আসবেন। তাঁদের সঙ্গে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরাও থাকবেন। কলকাতায় এসে তাঁরা বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সম্ভাব্য ভোটের সূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী বিধি মেনে ভোট পরিচালনা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

শুধু রাজনৈতিক দলের সঙ্গেই নয়। রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব, সব জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিকদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। গত নির্বাচনে আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন ছিল, কোথায় কী সমস্যা দেখা দিয়েছিল এবং আগামী নির্বাচনে তা মোকাবিলার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে; সেই বিষয়েও খোঁজখবর নেবেন ওঁরা।

কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মোতায়েন, পরীক্ষার সময়সূচি, উৎসব-পার্বণ এবং চাষের সিজন; এই সমস্ত বিষয় মাথায় রেখেই নির্বাচন সূচি তৈরি করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি যথেষ্ট সংখ্যক ইভিএম ও ভিভিপ্যাট মেশিন আছে কিনা, সেগুলির টেস্টিং এবং ইলেকশনের দায়িত্বে কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে; সেই সমস্ত বিষয়গুলি নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকেই একাধিক রাজ্যে সফর করেছে নির্বাচন কমিশনের এই প্রতিনিধি দল।  এর আগে Assam, Tamil Nadu, Puducherry এবং Kerala-এ নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখেছে। কমিশন সূত্রে ইঙ্গিত, অসম ও পশ্চিমবঙ্গে সম্ভবত দুই থেকে তিন দফায় ভোটগ্রহণ হতে পারে। অন্যদিকে তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে আগের মতোই এক দফায় ভোট হওয়ার সম্ভাবনা বেশি।

Advertisement

কমিশন সূত্রে খবর, মার্চের মাঝামাঝি সময়েই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। এপ্রিলেই ভোটগ্রহণ। আর ভোটগণনা হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে।

প্রসঙ্গত, এই পাঁচটি বিধানসভার মেয়াদই আগামী মে ও জুন মাসে শেষ হতে চলেছে। West Bengal বিধানসভার মেয়াদ শেষ হবে ৭ মে। Tamil Nadu-র ১০ মে, Assam-এর ২০ মে এবং Kerala বিধানসভার মেয়াদ ২৩ মে শেষ হবে। অন্যদিকে Puducherry বিধানসভার মেয়াদ শেষ হবে ১৫ জুন।

Read more!
Advertisement
Advertisement