Advertisement

Amit Shah Bengal Visit: ভোটমুখী বাংলায় শাহ, আজই তৃণমূলের বিরুদ্ধে 'চার্জশিট', আর কী কর্মসূচি?

আজ অমিত শাহ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে চলেছেন। এই চার্জশিটে তৃণমূল সরকারের সমস্ত 'কুর্কীতি' লেখা থাকবে বলে জানা যাচ্ছে। এই চার্জশিট প্রকাশের পর তা নিয়েই কর্মীরা মানুষের ঘরে ঘরে যাবে বলে জানা যাচ্ছে। 

বাংলায় অমিত শাহবাংলায় অমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 8:45 AM IST
  • আজ অমিত শাহ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে চলেছেন
  • এই চার্জশিটে তৃণমূল সরকারের সমস্ত 'কুর্কীতি' লেখা থাকবে বলে জানা যাচ্ছে
  • এই চার্জশিট প্রকাশের পর তা নিয়েই কর্মীরা মানুষের ঘরে ঘরে যাবে বলে জানা যাচ্ছে

শুক্রবার রাতেই কলকাতা এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের আগে বাংলায় তিনি একাধিক কর্মসূচি নিয়ে এসেছেন।  

যতদূর খবর, আজ তিনি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে চলেছেন। এই চার্জশিটে তৃণমূল সরকারের সমস্ত 'কুর্কীতি' লেখা থাকবে বলে জানা যাচ্ছে। এই চার্জশিট প্রকাশের পর তা নিয়েই কর্মীরা মানুষের ঘরে ঘরে যাবে বলে জানা যাচ্ছে। 

কী থাকছে এই চার্জশিটে? 
বিজেপি সূত্রে খবর, মূলত তৃণমূলের অপশাসনের ইশতেহার হল এই চার্জশিট। এর মধ্যে তৃণমূলের শাসনকালে রাজ্যে যেই সব রাজনৈতিক হিংসা দেখা গিয়েছে, তা প্রথমেই তুলে ধরা হবে। এছাড়া এই সরকারের আমলে ঘটে যাওয়া কুশাসন এবং আইনশৃঙ্খলার অবনতির বিষয়টাও সামনে আনা হবে। শুধু তাই নয়, এই ১৫ বছরে কেন্দ্রের তহবিল অপব্যবহার করেছে তৃণমূল বলে অভিযোগ রয়েছে বিজেপির। আর সেই বিষয়টা বিশদে লেখা থাকবে এই চার্জশিটে বলে জানা যাচ্ছে। 

রাজনৈতির বিশ্লেষকদের মতে, মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আক্রমণ জোরদার করার লক্ষ্যেই বিজেপি চার্জশিট কৌশল নিয়েছে।


এই চার্জশিট আজ প্রকাশ করবেন অমিত শাহ। দলের সদস্যদের সামনে তিনি চার্জশিট পড়েও শোনাবেন। তারপরই এই চার্জশিট নিয়ে প্রচার করে শুরু করবেন বঙ্গ বিজেপির সদস্যরা। 

নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখবেন
শুধু চার্জশিট প্রকাশ করতেই ভোটমুখী বাংলায় আসেননি অমিত শাহ। বরং তিনি রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে বসে ভোটের প্রস্ততিও খতিয়ে দেখবেন। 

এই বৈঠকে বুথ স্তরের পরিস্থিতি থেকে নেতাদের মধ্যে সমন্বয়, সব বিষয়ই উঠে আসবে। পাশাপাশি ভোটের আগে দল ঠিক কোন স্ট্র্যাটেজিতে লড়াই করবে, তার রূপরেখাও দেখিয়ে দেবেন শাহ বলে খবর। 

ইশতেহার প্রকাশ করেনি বিজেপি
প্রথমে কথা ছিল আগে ইশতেহার প্রকাশ করে দেওয়া হবে। তারপর সামনে আনা হবে চার্জশিট। তবে ভোটার মুখে রণকৌশল বদল করেছে বিজেপি। তাই তাদের পক্ষ থেকে প্রথমে চার্জশিট প্রকাশ করা হচ্ছে। তারপরই ইশতেহার প্রকাশ করা হবে। 

Advertisement

যতদূর খবর, এপ্রিলের প্রথম সপ্তাহেই ইশতেহার সামনে আনবে বিজেপি। তারা ইশতেহারকে সংকল্প পত্র বলছে। আর সেই সংকল্প পত্রে বিশেষ চমক থাকতে পারে। 

বিমানের ল্যান্ডিংয়ে দেরি

শুক্রবার মধ্যরাতের প্রবল ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। আর এমন বিপর্যস্ত আবহাওয়ার মুখোমুখি হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্লাইট। তাই তাঁর ফ্লাইটের কলকাতায় ল্যান্ড করতে ২ ঘণ্টা দেরি হয়েছে বলে জানা যাচ্ছে। 

 

Read more!
Advertisement
Advertisement