Advertisement

TMC Candidate List : রাজগঞ্জে টিকিট পেলেন স্বপ্না বর্মন, ক্ষোভে ইস্তফা ৪ বারের MLA খগেশ্বরের

Khageswar Roy resignation: টিকিট না পাওয়ায় ক্ষোভ। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস(All India Trinamool Congress)। টিকিট না পেয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানালেন চারবারের বিধায়ক খগেশ্বর রায়(Khageswar Roy)।

জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 4:02 PM IST
  • জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।
  • টিকিট না পেয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানালেন চারবারের বিধায়ক খগেশ্বর রায়(Khageswar Roy)।
  • জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Khageswar Roy resignation: টিকিট না পাওয়ায় ক্ষোভ। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস(All India Trinamool Congress)। টিকিট না পেয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানালেন চারবারের বিধায়ক খগেশ্বর রায়(Khageswar Roy)। শুধু তাই নয়, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার, ২৯১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়(Mamata Banerjee) এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) যৌথভাবে তালিকা প্রকাশ করেন। দার্জিলিংয়ের তিনটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে TMC। বাকি প্রায় সব আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই তালিকাতেই রাজগঞ্জ কেন্দ্রে খগেশ্বর রায়ের বদলে প্রার্থী করা হয়েছে এশিয়ান গেমসে(২০১৮) সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে(Swapna Barman)।

দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত খগেশ্বর রায় এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছেন। তাঁর কথায়, 'দলের এই সিদ্ধান্তে আমি অত্যন্ত মর্মাহত। তাই জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যেই দলের অন্দরে অসন্তোষ স্পষ্ট।

ঘটনার প্রভাব পড়েছে ব্লক স্তরেও। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শাখা সংগঠনের নেতৃত্বও নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। ফলে প্রার্থী ঘোষণার পরই জলপাইগুড়ি জেলায় তৃণমূলের সংগঠনে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, স্বপ্না বর্মনকে প্রার্থী করা দলীয় কৌশলের অংশ বলেই মনে করছেন অনেকেই। নতুন মুখ তুলে আনার পাশাপাশি মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এবারের তালিকায় ৫০-এর বেশি মহিলা প্রার্থী রয়েছেন। পাশাপাশি SC-ST মিলিয়ে ৮৪টি আসনে প্রার্থী দিয়েছে TMC।

প্রার্থী তালিকা ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত 'ক্ষোভে'র ছবি সামনে আসছে। রাজগঞ্জে খগেশ্বর রায়ের ইস্তফা সেই তালিকায় নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement