Advertisement

Election Commission: এবার CP ও DG বদলে দিল কমিশন, সুপ্রতিমের জায়গায় দায়িত্বে কে?

নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দিল সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় কাকে বসানো হল? একইসঙ্গে রাজ্যের DG, ADG আইন শৃঙ্খলাকেও বদলে ফেলা হল। কারা এলে নতুন দায়িত্বে?

পীযূষ পাণ্ডে, সুপ্রতিম সরকারপীযূষ পাণ্ডে, সুপ্রতিম সরকার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 12:50 PM IST
  • কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে
  • নতুন দায়িত্বে কাকে আনল কমিশন?
  • বদলে দেওয়া হল রাজ্যেরDG, ADG-কেও

সম্ভাবনা মাফিক এবার রাজ্যের DG এবং কলকাতার পুলিশ কমিশনারকে বদলে দিল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবকে বদলে দেওয়া হয়। ঠিক তারপরই জল্পনা শুরু হয় কলকাতার নগরপাল এবং DG পদের রদবদল নিয়ে। 

সোমবার নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী, নতুন DG হিসেবে দায়িত্ব দেওয়া হল সিদ্ধিনাথ গুপ্তাকে।  রাজ্য পুলিশের অপসারিত ডিজি পীযূষ পাণ্ডে। একইসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে শুনিয়ে নয়া নগরপাল করা হল অজয় কুমার নন্দকে। 

সিদ্ধিনাথ গুপ্তা, নয়া DG

১৯৯২ সালের IPS সিদ্ধিনাথ গুপ্তা। ১৯৯৬ সালের ব্যাচের IPS কলকাতার নয়া পুলিশ কমিশনার। একইসঙঅগে কারা দফতরের DG পদে আনা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। অজয় মুকুন্দ রানাডেকে দেওয়া হয়েছে ADG আইন শৃঙ্খলার দায়িত্বে। এই পদে ছিলেন বিনীত গোয়েল। 

দুপুর ৩টের মধ্যেই এই রদবদল কার্যকর করে নয়া দায়িত্বপ্রাপ্তদের কাজে যোগ দিতে বলা হয়েছে। একইসঙ্গে যাঁদের পদ থেকে সরানো হয়েছে, তাঁদের নির্বাচনের সময়ে ভোট সংক্রান্ত কোনও দায়িত্বেই রাখা হবে না বলেও জানিয়েছে কমিশন। 

 রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিওয়ালাকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। পরপর প্রশাসনিক রদবদলে নির্বাচন কমিশনের কড়া মনোভাব প্রকাশ পাচ্ছে। 

 

Read more!
Advertisement
Advertisement