Advertisement

Kunal Ghosh: এবার MLA হওয়ার দৌড়ে কুণাল ঘোষ, TMC-র প্রার্থী তালিকায় বড় চমক

কুণাল অতীতে সাংসদ হয়েছিলেন। রাজ্যসভায় তাঁকে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। সারদা মামলায় জেল হয় তাঁর। পরে জামিনে মুক্তি পান। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনও ছাড়েননি। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে মুখপাত্র পদ পান।

কুণাল ঘোষকুণাল ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 4:57 PM IST
  • কুণাল ঘোষ এবার বেলেঘাটার প্রার্থী
  • সায়ন্তিকা, লাভলি মৈত্রদেরও ফের টিকিট 
  • মলয় ঘটকরা দুই ভাই-ই প্রার্থী

একদা সাংসদ হয়েছিলেন। এবার বিধানসভায় প্রার্থী কুণাল ঘোষ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে আরেক সাংবাদিককে প্রার্থী করা হল। তিনি হলেন দেবদীপ পুরোহিত। দেবদীপ পুরোহিতকে খড়দায় টিকিট দিল তৃণমূল কংগ্রেস।

কুণাল ঘোষ এবার বেলেঘাটার প্রার্থী

এ বারের তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। এছাড়াও নতুন মুখে ছড়াছড়ি। তারই মধ্যে দুটি চমক হল কুণাল ঘোষ ও দেবদীপ পুরোহিত। কুণাল অতীতে সাংসদ হয়েছিলেন। রাজ্যসভায় তাঁকে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। সারদা মামলায় জেল হয় তাঁর। পরে জামিনে মুক্তি পান। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনও ছাড়েননি। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে মুখপাত্র পদ পান। এবারে বেলেঘাটায় তাঁকেই প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সায়ন্তিকা, লাভলি মৈত্রদেরও ফের টিকিট 

এছাড়াও বেশ কিছু বদলও ঘটানো হয়েছে গতবারের তালিকায়। তবে জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রদের মতো কয়েকজন সিনিরদের এবারও টিকিট দিল তৃণমূল কংগ্রেস। সায়ন্তিকা, লাভলি মৈত্রদেরও ফের টিকিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

অন্যদিকে দেবাংশু ভট্টাচার্যও ফের টিকিট পেলেন। গত বিধানসভা ভোটেও প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছিল তাঁকে। টিকিট পাওয়া নিয়ে জল্পনাও তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত প্রার্থী করেনি তৃণমূল। তবে লোকসভায় নির্বাচনে তমলুকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থী করা হয়েছিল। পরাজিত হন। এ বার চুঁচুড়া থেকে তাঁকে প্রার্থী করল তৃণমূল।

মলয় ঘটকরা দুই ভাই-ই প্রার্থী

নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। টিকিট পেলেন মলয় ঘটকও। মলয় ঘটককে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। কানাঘুষো শোনা যাচ্ছিল, মলয় ঘটককে টিকিট না-ও দিতে পারে তৃণমূল। তবে প্রার্থী তালিকায় দেখা গেল, শুধু মলয়ই নন, তাঁর ভাই অভিজিৎ ঘটকও প্রার্থী হলেন তৃণমূলের। আসানসোল উত্তর ও কুলটিতে প্রার্থী হয়েছেন তাঁরা।


Advertisement
Read more!
Advertisement
Advertisement