Advertisement

Mamata Banerjee: পশ্চিমবঙ্গ ভেঙে নয়া কেন্দ্রশাসিত অঞ্চল? মমতার চ্যালেঞ্জ, 'হাত দিয়ে দেখাক'

পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে নবম ইউনিয়ন টেরিটরি তৈরির পরিকল্পনা করছে কেন্দ্র সরকার? ভোটের মুখে এই জল্পনা শুরু হয়েছে। তা নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ভোট কেটে বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করছে, বাংলায় হাত দিয়ে দেখাক।'

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 11:55 AM IST
  • বাংলার ২ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল
  • কেন্দ্রের পরিকল্পনা রয়েছে বলে দাবি মমতার
  • বললেন, 'বাংলায় হাত দিয়ে দেখাক'

ভোট কেটে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেছে BJP সরকার। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এভাবেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে সরব হলেন তিনি। বললেন, 'বাংলায় হাত দিয়ে দেখাক!'

বাংলা ভাগ ইস্যু নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'কাল আমি একটি টুইটে দেখলাম, দিল্লির বাবুরা খাইয়েছে, বাংলা-বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। বাংলায় হাত দিয়ে দেখ। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলা ভাগ করার, আবার একটা বঙ্গভঙ্গ করার। বিহার ভাগ করে ঝাড়খণ্ড করেছে। ডাবল ইঞ্জিন সরকার যেখানেই সরকারে থাকবে, সেখানেই লুটেপুটে খাবে।' তাঁর সংযোজন, 'বঙ্গভঙ্গ করার জন্য ভোট কাটার প্ল্যান? আগে এপস্টিন সামলান, তারপর বঙ্গভঙ্গ করবেন। মনে রাখবেন, যত আঘাত করবেন, প্রত্যাঘাত তত সহ্য করতে হবে। সবাই আপনাদের ভয়ে গুটিয়ে গেলেও আমরা আপনাদের ভয়ে ল্যাজ গুটিয়ে পালানোর লোক নই। আমরা আপনাদের মুখোশ খুলে দেব।'

বাংলা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল?
সূত্রের খবর, নবম কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরিকল্পনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিহার এবং পশ্চিমবঙ্গ সীমান্তে এই কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হবে। বিহারের ৪টি জেলা এবং পশ্চিমবঙ্গের ২টি জেলা নিয়ে তৈরি হবে এটি। তালিকায় রয়েছে বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষাণগঞ্জ এবং কাটিহার। বাংলার মালদা এবং উত্তর দিনাজপুর থাকবে এই ইউনিয়ন টেরিটরিতে। মূলত চিকেনস নেক করিডরকে অন্তর্ভূক্ত করতেই এই পরিকল্পনা কেন্দ্রের। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

 

Read more!
Advertisement
Advertisement