Advertisement

Mamata Banerjee: রাজ্য সরকার আরও ইংলিশ মিডিয়াম বানাবে, শান্তিপুরে বড় ঘোষণা মমতার

'আরও ইংরেজি মিডিয়াম স্কুল সরকার তৈরি করে দেবে। কারণ, প্রাইভেট স্কুলে পড়তে অনেক টাকা লাগে। অনেকে পারে না।', শান্তিপুরের সভা থেকে আজ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি স্কুল এবং কলেজগুলিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 3:58 PM IST
  • আরও ইংরেজি মিডিয়াম স্কুল সরকার তৈরি করে দেবে
  • প্রাইভেট স্কুলে পড়তে অনেক টাকা লাগে
  • শান্তিপুরের সভা থেকে আজ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

'আরও ইংরেজি মিডিয়াম স্কুল সরকার তৈরি করে দেবে। কারণ, প্রাইভেট স্কুলে পড়তে অনেক টাকা লাগে। অনেকে পারে না।', শান্তিপুরের সভা থেকে আজ এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি স্কুল এবং কলেজগুলিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দিলেন।


তাঁর আরও দাবি, এখন বাচ্চারা স্কুলে ফ্রিতে ড্রেস পায়, সাইকেল পায়, ট্যাব পায় ও বই পায়। আর এই সব অন্য রাজ্যে নেই বলেও জানালেন তিনি।

মাথায় রাখতে হবে, তৃণমূল শাসনকালে স্কুল শিক্ষা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষিক দুর্নীতি নিয়ে এখনও মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পাশাপাশি এই আমলে একাধিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীরা।  

আর ২০২৬ ভোটের আগে সেই স্কুল শিক্ষা নিয়েই নতুন প্রতিশ্রুতি দিলেন মমতা। তিনি জানালেন, এবার সরকার এলে আবার নতুন করে আরও কিছু ইংরেজি স্কুল তৈরি করবেন। পাশাপাশি আজ তিনি আবার নতুন করে প্রাইভেট স্কুলের খরচ নিয়েও কথা বলেন। 

বিজেপি দেবে বুলডোজার
এ দিনের সভা থেকে আবার বুলডোজার প্রসঙ্গ তুললেন মমতা। তিনি বলেন, 'আগেরবার তো ইলেকশনের আগেই বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। হয়েছে তো? আমি যদি ভোটের আগে এসব বলতাম, বিশ্বাস করতেন না। আগেই আমি সবাইকে দিয়েছি। সব মহিলারা সারাজীবন পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি বলছে তিন হাজার টাকা দেবে। তোমরা তো বুলডোজার দেবে।'

হিন্দুধর্ম নিয়ে যা দাবি
আজ হিন্দু ধর্ম নিয়েও নিজের বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, 'বিজেপি ভাবে হিন্দু ধর্মটা ওদের কেনা। কত বছর আগে চৈতন্যদেব এসেছিলেন। স্বাধীনতার সময়ে কোথায় ছিলে? তখন দালালি করেছিলে ইংরেজদের।'

ভোটদানে বাধা আসতে পারে...
এ দিন ভোট নিয়ে বিজেপি এবং কমিশনকে নিশানা করেন মমতা। তিনি উপস্থিত সকলকে সতর্ক করে জানান, ভোটদান বাধা দিতে পারে বিজেপি ও কমিশন। তাই ওই দিন সাবধানে থাকতে হবে।

  

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement