Advertisement

হাঁড়ি, হাতা,খুন্তি নিয়ে মহিলাদের মিছিলের ডাক দিলেন মমতা, কেন?

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন ধর্মতলার মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে নিশানা করে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।

গ্য়াস সিলিন্ডারের দাম বাড়তেই 'নয়া প্রতিবাদ' মমতারগ্য়াস সিলিন্ডারের দাম বাড়তেই 'নয়া প্রতিবাদ' মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 12:42 PM IST
  • রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
  • ধর্মতলার মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে নিশানা করে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।
  • কীভাবে আন্দোলন করা হবে, তা নিয়ে দিকনির্দেশ দিয়ে দিলেন মমতা।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন ধর্মতলার মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে নিশানা করে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কীভাবে আন্দোলন করা হবে, তা নিয়ে দিকনির্দেশ দিয়ে দিলেন মমতা।

আগামীকাল, রবিবার থেকেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির বিরুদ্ধে মহিলাদের পথে নামার ডাক দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, "আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। বিজেপি গ্যাসের দাম বৃদ্ধি করেছে, SIR করে মহিলাদের নাম কেটেছে। এর প্রতিবাদে আগামীকাল মিছিল হবে।" 

মহিলাদের হাতা, খুন্তি, বাটি-ঘটি, হাঁড়ি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করার কথা জানান মমতা। তিনি বলেন, "প্রয়োজনে কালো শাড়ি পরে রাস্তায় নামুন। হাতে হাঁড়ি, কড়াই নিয়ে রাস্তায় নামুন। চাইলে কেউ গ্যাসের ওভেনও নিয়ে আসতে পারেন। এটা প্রতিবাদের জন্য করা হচ্ছে।"

অন্যদিকে, এদিন বাংলা ভাগ ইস্যু নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। ধর্নামঞ্চ থেকে এদিন মমতা বলেন, "কাল আমি একটি টুইটে দেখলাম, দিল্লির বাবুরা খাইয়েছে, বাংলা-বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। বাংলায় হাত দিয়ে দেখ। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলা ভাগ করার, আবার একটা বঙ্গভঙ্গ করার। বিহার ভাগ করে ঝাড়খণ্ড করেছে। ডাবল ইঞ্জিন সরকার যেখানেই সরকারে থাকবে, সেখানেই লুটেপুটে খাবে।' তাঁর সংযোজন, 'বঙ্গভঙ্গ করার জন্য ভোট কাটার প্ল্যান? আগে এপস্টিন সামলান, তারপর বঙ্গভঙ্গ করবেন। মনে রাখবেন, যত আঘাত করবেন, প্রত্যাঘাত তত সহ্য করতে হবে। সবাই আপনাদের ভয়ে গুটিয়ে গেলেও আমরা আপনাদের ভয়ে ল্যাজ গুটিয়ে পালানোর লোক নই। আমরা আপনাদের মুখোশ খুলে দেব।" 

সূত্রের খবর, নবম কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরিকল্পনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিহার এবং পশ্চিমবঙ্গ সীমান্তে এই কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হবে। বিহারের ৪টি জেলা এবং পশ্চিমবঙ্গের ২টি জেলা নিয়ে তৈরি হবে এটি। তালিকায় রয়েছে বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষাণগঞ্জ এবং কাটিহার। বাংলার মালদা এবং উত্তর দিনাজপুর থাকবে এই ইউনিয়ন টেরিটরিতে। মূলত চিকেনস নেক করিডরকে অন্তর্ভূক্ত করতেই এই পরিকল্পনা কেন্দ্রের। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement