Advertisement

Mamata Banerjee Diet: সকালে মধু দিয়ে চা, দিনভর মেনুতে কী থাকে মমতার? নিজেই জানালেন ডায়েট

প্রচারে বেরিয়ে প্রতিদিন কী ডায়েট অনুসরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হোটেলে কী কী খাবার খাচ্ছেন? সকালে ও বিকেলে তাঁর চা তৈরি হয়ে বিশেষ পদ্ধতিতে। ঘরের খাবারও অনেকদিন খাওয়া হয়নি তাঁর। নিজেই শেয়ার করলেন ডেইলি রুটিন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন্যুতে কী? মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন্যুতে কী?
Aajtak Bangla
  • শান্তিপুর ,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 3:56 PM IST
  • প্রতিদিন কী ডায়েট অনুসরণ করছেন মমতা
  • প্রচারের ফাঁকে কী কী থাকছে মেনুতে?
  • নিজেই শেয়ার করলেন ডেইলি রুটিন


প্রায় ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দীর্ঘ প্রচার পর্বে তাঁর ডায়েটে প্রতিদিন কী কী থাকছে, কী খেয়ে তনি প্রচারে বেরোচ্ছেন, সবটাই শেয়ার করলেন তৃণমূল সুপ্রিমো। তেল-ঝাল-মশলা নয়, সেদ্ধর উপরই নির্ভর করে মমতার ডায়েট। 

সোমবার একটি নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় শান্তিপুরে প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ দিন ধরে জেলায় জেলায় প্রচারের জন্য তাঁকে হোটেলেই থাকতে হচ্ছে। মমতা বলেন, 'শান্তিপুরে আজ মিটিং ছিল না। অন্য জায়গায় ছিল। সব কেন্দ্রে তো যাওয়ার সময় হয় না। ১৫ দিন ধরে রাস্তায় রয়েছি। বাধ্য হয়ে হোটেলে থাকতে হয়। হোটেলের খাবার খাই না।'

কী খান তৃণমূল নেত্রী?
মমতা বলেন, 'ভাত-রুটি ছেড়ে দিন। চিড়ে-মুড়ি, একটু ডাল সেদ্ধ আর কোনও কোনও দিন একটা ডিম সেদ্ধ খাই। এই দিয়েই চলে যায়। আমার এসব অভ্যাস হয়ে গিয়েছে।' 

কী খেয়ে প্রচারে বের হন? 
তৃণমূল সুপ্রিমো বলেন, 'খুব বেশি চা খাই তা-ও নয়। সকালের চা জমিয়ে খাই মধু দিয়ে, দারুচিনি, লবঙ্গ ফুটিয়ে। ২ কাপ চা খেয়ে প্রোগ্রামে বেরোই। সারাদিন কখনও জোটে, কখনও জোটে না। বিকেলে গ্রিন টি খাই।' 

এক সাংবাদিকের মায়ের হাতে তৈরি রান্না করা ঘরোয়া খাবার এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মুখ্যমন্ত্রী বলেন, 'আহা, অনেকদিন বাড়ির খাবার খাইনি রে। কিন্তু বেশি ঝাল দিস না। ১৯৯০ সালে মা চলে যাওয়ার পর থেকে ঝাল খেতে পারি না একদম। আর রাত ৩-৪টের আগে ঘুমোতেও পারি না। কিন্তু তা সত্ত্বেও কোনও সমস্যা হয় না। কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম।' 

 

Read more!
Advertisement
Advertisement