Advertisement

Mamata Banerjee: আজ জ্ঞানেশ সাক্ষাতে একা যাচ্ছেন না মমতা, সঙ্গী অভিষেক সহ ১৫ TMC নেতাও

সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ১৫ জন প্রতিনিধি। SIR আতঙ্কে আত্মহত্যা বা মৃত্যু হয়েছে এমন বহু পরিবারের সদস্যরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন যেতে পারেন কমিশনের দফতরে।

মমতা বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ কুমার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 12:01 PM IST
  • নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ১৫ জন
  • SIR আতঙ্কে আত্মহত্যা বা মৃত্যু হয়েছে এমন বহু পরিবারের সদস্যরাও যেতে পারেন

রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন সোমবার। এদিন বিকেল ৪টে নাগাদ রয়েছে তাঁর অ্যাপয়েন্টমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যার মধ্যে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গেই বৈঠক করবে। 

দিল্লি সফরে কী কী কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের?
দিল্লি গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও দলের সাংসদদের সঙ্গে দেখা করবেন মমতা। পাশাপাশি রাজ্যে SIR-এর নামে কী ভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে, তা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরার কথাও জানিয়েছেন। SIR নিয়ে আরও সুর চড়াতে তিনি অন্য বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গেও দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তা অবশ্য খোলসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত কয়েক মাসে SIR আশঙ্কায় বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে। কোথাও অভিযোগ উঠেছে আত্মহত্যার। এরকমই ১০০-রও বেশি পরিবারের সদস্যকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, এদের কয়েকজনও সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন।

মমলা করেছেন মমতা
তবে এই সাক্ষাতের ২৪ ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দফতরের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেছেন, '১১০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এত মৃত্য়ুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।'

SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দোলা সেন, মহুয়া মৈত্ররা। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। বুধবার SIR সংক্রান্ত বাকি মামলাগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কমিশনকে চিঠি
মুখ্য নির্বাচন কমিশনারকে ৬টি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবিও তুলেছেন। যার ফলে SIR নিয়ে নির্বাচন কমিশন বনাম তৃণমূলের সংঘাত চরমে উঠেছে। শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে ষষ্ঠ চিঠিটি দেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement