
পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য রাজ্যে কাজ করা মানুষ জন এখন ধীরে ধীরে বাংলায় ফিরে আসতে শুরু করেছেন। বিশেষ করে পঞ্জাবে কাজ করতে যাওয়া বাংলার বহু মানুষ পরিবার সহ ট্রেনে করে ফিরে আসছেন। জলন্ধর সিটি রেলওয়ে স্টেশন থেকে কলকাতাগামী ট্রেনগুলিতে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, ফলে বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে।
কলকাতার বাসিন্দা সুরজিৎ মানিক জানিয়েছেন, তিনি ভোট দেওয়ার জন্য পরিবার সহ বাংলায় ফিরছেন। তিনি বলেন, 'এবারের নির্বাচনে BJP ও TMC-র মধ্যে কড়া লড়াই হবে। এবর পদ্ম ফুটবে বাংলায়।' অন্যদিকে, দিনমজুর সন্তোষ জানিয়েছেন, তিনিও পরিবারকে নিয়ে কলকাতায় ফিরছেন ভোট দিতে। তিনি বলেন, 'কেউ আমাদের টিকিট স্পনসর করেনি। নিজেদেরই টিকিট বুক করতে হয়েছে।'
জলন্ধরে কাপড়ের ব্যবসা করা কলকাতার বাসিন্দা মেহদুল জানিয়েছেন, ২০ তারিখে কলকাতায় ফিরবেন। কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। ৫ জনের জন্য টিকিট বুক করার চেষ্টা করা হলেও মাত্র ২ জনের টিকিট নিশ্চিত হয়েছে। তবুও তাঁদের ফেরা জরুরি কারণ তিনি শুনেছেন অনেকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে।
পরিবার সহ পঞ্জাব ঘুরতে যাওয়া পারভেজ আলম জানিয়েছেন, বাংলায় নির্বাচন থাকায় তাঁদের তাড়াতাড়ি ফিরতে হচ্ছে। তিনি বলেন, '২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। আগে মানুষ ভোট দিতে তেমন আগ্রহ দেখাত না, কিন্তু এখন পঞ্জাব থেকে অনেকেই ভোট দিতে বাংলায় ফিরছেন।' তিনিও মনে করেন, এবারের নির্বাচনে BJP ও তৃণমূলের মধ্যে জোরদার লড়াই হবে।
অমৃতসর থেকে কলকাতাগামী সাপ্তাহিক ট্রেনে যাওয়া যাত্রীরাও একই কথা বলছেন। কারও মতে, তৃণমূল কংগ্রেস আ্রবার ক্ষমতায় ফিরবে। আবার কেউ কেউ বলছেন, BJP সরকার গঠন করতে পারে। কলকাতার বাসিন্দা চিন্ময়ী পাল বলেন, 'ভোট তো হবেই এবং আবারও শাসক দলই ফিরে আসবে।' তিনি আরও বলেন, 'গ্রামাঞ্চলে BJP এখনও পুরোপুরি সংগঠিত হতে পারেনি।'
অন্যদিকে, এস দাস বলেন, 'পশ্চিমবঙ্গে ভোট হবে ঠিকই কবে কেউ না পৌঁছতে পারলে ভোট দেওয়া বাধ্যতামূলক নয়।' তিনি জানান, গ্রামাঞ্চলে শাসকদলের সংগঠন শক্তিশালী। তাঁর মতে, তৃণমূল ও BJP-র মধ্যে ভাল টক্কর হবে। কারণ প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন জমে না।
জলন্ধর থেকে কলকাতা ফেরার পথে এই আইনজীবী বলেন, 'অনেক মানুষ সরকারের পরিবর্তন চাইছেন। আবার অনেকেই বর্তমান সরকারকে ফেরাতে চান। BJP এবার কিছুটা হলেও লড়াইয়ে থাকবে। তবে শেষ পর্যন্ত ফলাফল কী হয় সেটাই দেখার।' তাঁর স্ত্রী বলেন, 'ভোটগ্রহণ নিয়ে কিছু সমস্যা থাকলেও সেগুলি ধীরে ধীরে ঠিক হচ্ছে। নির্বাচন শেষ হওয়ার পরই বোঝা যায়বে কে সরকার গঠন করবে। তবে লড়াই যে তৃণমূল ও BJP-র মধ্যে হবে তা নিশ্চিত।'