Advertisement

Agnimitra Paul: মাদ্রাসা-মন্তব্যে অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব, বিধানসভায় TMC Vs BJP

বিধানসভায় স্বাধীকার ভঙ্গের নোটিশ পেলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যতদূর খবর, সেই প্রস্তাব পাঠানো হয়েছে বিধানসভার প্রিভিলেজ কমিটিতে। 

অগ্নিমিত্রা পালঅগ্নিমিত্রা পাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 4:01 PM IST
  • বিধানসভায় স্বাধীকার ভঙ্গের নোটিশ পেলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল
  • স্বাধীকার ভঙ্গের নোটিশ পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
  • সেই প্রস্তাব পাঠানো হয়েছে বিধানসভার প্রিভিলেজ কমিটিতে

বিধানসভায় স্বাধীকার ভঙ্গের নোটিশ পেলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যতদূর খবর, সেই প্রস্তাব পাঠানো হয়েছে বিধানসভার প্রিভিলেজ কমিটিতে। 

আর এই প্রস্তাব পেশের জন্যই শুক্রবারের পর আবারও শনিবার উত্তপ্ত হল বিধানসভা। বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপি বিধায়করা। এমনকী একটা সময় বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান। 

কী বলেছিলেন অগ্নিমিত্রা?
আসলে শুক্রবার থেকেই বিধানসভার পরিবেশ গরম ছিল। মাদ্রাসা নিয়ে অগ্নিমিত্রার বক্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। ওই দিন অগ্নিমিত্রা বলেন, 'সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা বাজেট বরাদ্দ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এই বরাদ্দ বৃদ্ধি শিক্ষার জন্য নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে?'

এখানেই শেষ না করে তাঁর আরও প্রশ্ন, 'এই সরকার মাদ্রাসা শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়িয়েছে। মাদ্রাসায় পড়ে কেউ কেন ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে না? কেন কেউ কেউ এখানে পড়ে ক্রিমিনাল হওয়ার দিকে এগচ্ছে?' 

আর অগ্নিমিত্রার এহেন বক্তব্যের জন্যই তোলপাড় শুরু হয় যায় বিধানসভায়। এই বক্তব্যের কড়া নিন্দা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বলেন, 'স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে বহু সংখ্যালঘু মানুষ। আমারা ক্রিমিনাল নই।' পাশাপাশি তিনি অগ্নিমিত্রাকে প্রশ্ন করেন, 'এপিজে আব্দুল কালাম কি ক্রিমিনাল? কাজী নজরুল ইসলাম কি ক্রিমিনাল? আপনাদের ধিক্কার জানাই। আপনাকে ক্ষমতা চাইতে হবে।'

যদিও এর উত্তর দেন অগ্নিমিত্রাও। তিনি বলেন, 'স্বাধীনতা আন্দোলনে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান রয়েছে। এটা নিয়ে নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে শুধু ক্রিমিনাল তৈরি হচ্ছে। এই সরকার সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে।' পাশাপাশি তাঁর প্রশ্ন হল, এই রাজ্যে এত হিংসার ঘটনা ঘটছে, সেগুলি কেন শুধুই শুক্রবার হচ্ছে?' 

অগ্নিমিত্রার সংখ্যালঘু মন্তব্যের বিরোধীতা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তিনি এই ধরনের মন্তব্য করতে বারণ করেন। 

আর আজ সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জন্য স্বাধিকারভঙ্গের নোটিশের প্রস্তাব দেওয়া হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। তাতেই ওয়াকআউট করে বেরিয়ে গেল বিজেপি।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement