
সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। এ দিন ৩৩টি আসনের মধ্যে ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর জল্পনা সত্যি করে ভাঙড় বিধানসভা থেকেই ভোটে দাঁড়ালেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলেরও শওকত মোল্লা। যার ফলে ছাব্বিশের ভোটে এই আসনের দিকে বাড়তি নজর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ও দিকে আবার তৃণমূলের প্রাক্তন 'তাজা নেতা', তথা সদ্য ISF-এ যোগ দেওয়া আরাবুল ইসলাম লড়ছেন ক্যানিং পূর্ব থেকে।
প্রার্থী তালিকা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে
ISF-এর প্রার্থী তালিকা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। বিশেষ করে, ভাঙড়ে ISF কাকে প্রার্থী করে, সেটা জানতে চাইছিলেন অনেকে। আর সেই আসনেই এবার লড়তে চলেছেন নওশাদ। যার ফলে এবার লড়াই হবে তৃণমূলের শওকত এবং ISF-এর নওশাদের মধ্যে।
মাথায় রাখতে হবে, রাজ্য রাজনীতিতে বারবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভাঙড়। বিশেষত, এই এলাকার সন্ত্রাসই খবরের শিরোনামে থেকেছে। আর সেই আসনেই আবার নতুন ডুয়াল দেখতে চলেছে। শওকত বনাম নওশাদের হবে লড়াই। তাই এবারও যে এই আসনের বুথে বুথে উত্তেজনা বাড়তে পারে, সেটা আশঙ্কা করছেন অনেকেই।
কতগুলি আসনে প্রার্থী দেবে ISF?
ISF সূত্রে জানা গিয়েছে, বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ কথা হয়েছে। এই আলোচনার পর ২৯টি আসনে সহমত হওয়া গিয়েছে। ৪টি আসন নিয়ে কোনও সমঝোতা হয়নি। এই চারটি আসনে বামেরা লড়ছে। কিন্তু সেগুলিতে প্রার্থী দেবে ISF।
এ দিন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ও কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক ২৩ জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন।
আরাবুলও সিট পেয়েছেন
কিছুদিন আগেই আরাবুল ইসলাম ISF জয়েন করেছেন। তারপরই জল্পনা তৈরি হয় তিনি টিকিট পাবেন। আর সেই জল্পনা সত্যি করে প্রার্থী হলেন আরাবুলও। তবে এবার তিনি ক্যানিং পূর্বতে লড়তে চলেছেন। তাঁর সামনে নেই শওকত। উল্টে শওকতের সামনে এবার রয়েছেন নওশাদ।
কোথায় কে দাঁড়ালেন?