Advertisement

'নারীরা রাতে বেরোবে না কেন?', বৃহস্পতিবার থেকেই প্রচারে RG Kar নির্যাতিতার মা

নারীসুরক্ষা নিয়ে বিধানসভায় সোচ্চার হওয়ার জন্যই ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন নির্যাতিতার মা। তিনি বলেন,'এটা পানিহাটিবাসীর জয়। খালি আমি জিতব না, পানহাটির মানুষ জিতবেন। পানিহাটির মানুষ প্রতিবাদ করতেই ভুলে গিয়েছেন'।

আরজি কর নির্যাতিতার মায়ের প্রতিক্রিয়াআরজি কর নির্যাতিতার মায়ের প্রতিক্রিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 12:34 AM IST
  • পানিহাটির বিজেপি প্রার্থী নির্যাতিতার মা।
  • নারীসুরক্ষা নিশ্চিত করতেই তাঁর রাজনীতিতে আসা বলে জানালেন।

জল্পনা ছিলই। সেটাই সত্যি হল। বুধবার বিজেপির প্রার্থীতালিকায় নাম আরজি কর নির্যাতিতার মায়ের। পানিহাটির প্রার্থী। তারপরই নির্যাতিতার মায়ের প্রতিক্রিয়া,'আগামিকাল থেকেই প্রচার শুরু করব। মানুষের কাছে বলব আমি শূন্য। আমার পাওয়ার কিছু নেই। দেওয়ার আছে। আমার পাশে দাঁড়ান। পানিহাটির অবস্থা পাল্টে যাবে'।

নারীসুরক্ষা নিয়ে বিধানসভায় সোচ্চার হওয়ার জন্যই ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন নির্যাতিতার মা। তিনি বলেন,'এটা পানিহাটিবাসীর জয়। খালি আমি জিতব না, পানহাটির মানুষ জিতবেন। পানিহাটির মানুষ প্রতিবাদ করতেই ভুলে গিয়েছেন। স্বাস্থ্য, শিক্ষার মতো মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সরকার'।

নারীসুরক্ষা নিশ্চিত করতেই তাঁর ভোটের ময়দানে নামা বলে জানান নির্যাতিতার মা। তাঁর কথায়,'প্রতিটি ঘটনা ঘটলে মহিলা মুখ্যমন্ত্রী বলেন, মেয়েরা রাতে বেরোবে কেন? এগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য মা-মেয়েদের হয়ে বলতে চাই। নারীরা রাতে বেরোবে না কেন? নারীসুরক্ষা কোথায়? ছেলেদের যতটা আধিকার মেয়েদেরও ততটাই'।

পানিহাটিতে সিপিএমের প্রার্থী কলতান দাশগুপ্ত। আরজি কর আন্দোলনের সক্রিয় মুখ। জেলেও গিয়েছিলেন। সেই কলতানকে নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না নির্যাতিতার মা। তাঁর বক্তব্য,'কলতান লড়াই করেছিলেন। তাঁকে কিছু বলার নেই'।

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই। তা-ও আবার প্রথমবার সক্রিয় রাজনীতিতে নেমেই প্রার্থী! কতটা কঠিন চ্যালেঞ্জ? নির্যাতিতার মা বললেন,'লড়াই কঠিন নয়। কঠিন লড়াই পেরিয়ে এসেছি। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, ওঁকে ডাক্তার বানাতে। এটা কিছুই নয়। আমি হারলে পানিহাটিবাসী হার হবে। জিতলে পানিহাটিবাসীর জয় হবে'। 

কয়েকদিন নির্যাতিতার মা বলেছিলেন,‘আমি নিজেই বিজেপি নেতৃত্বকে ফোন করে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি'। তারপর বিজেপির অন্দরে শুরু হয় আলোচনা। শুভেন্দু অধিকারী জানান,'ব্যক্তিগতভাবে আমি নির্যাতিতার মায়ের পাশে'।

Read more!
Advertisement
Advertisement