Advertisement

RG Kar Victim Mother: ভোটে দাঁড়াতে চান আরজি করের নির্যাতিতার মা, বললেন, 'BJP-তে যোগ দিচ্ছি''

ভোটে লড়াই করতে আগ্রহী আরজি করের নির্যাতিতার মা। তিনি সরাসরি সংবাদমাধ্যমের সামনে এসে জানালেন, BJP-তে যোগ দিচ্ছেন। তবে কোন কেন্দ্র থেকে BJP তাঁকে প্রার্থী করবে, তা নিয়ে কোনও ইঙ্গিত স্পষ্ট ভাবে মেলেনি।

আরজি কর নির্যাতিতার বাবা-মা কি ভোটে দাঁড়াচ্ছেন? আরজি কর নির্যাতিতার বাবা-মা কি ভোটে দাঁড়াচ্ছেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • ভোটে দাঁড়াতে চান আরজি করের নির্যাতিতার মা
  • BJP-তে যোগ দিচ্ছেন তিনি
  • বামেরা তাঁদের মেয়েকে নিয়ে রাজনীতি করছেন বললেন

আরজি করের নির্যাতিতার মা ভোটে দাঁড়াচ্ছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে এসে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'ভোটে দাঁড়াতে চাই। তাই BJP-তে যোগ দিচ্ছি।' 

নির্বাচনের অন্যতম বড় ইস্যু এই আরজি কর। বাংলা তথা গোটা দেশ, এমনকী বিশ্বের নানা প্রান্তকে নাড়িয়ে দেওয়া এই ধর্ষণ ও খুনের পর পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। তরুণীর মা-বাবার পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার চেয়েছেন সকলেই। রাজপথ দখল, দিনের পর দিন বিচার চেয়ে অনশন। তবে রাজনীতিও কম হয়নি। বিধানসভা ভোটের আগে জল্পনা জোরাল হয়েছিল, আরজি করের নির্যাতিতার মা ভোটে দাঁড়াবেন। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল। 

এদিন সংবাদমাধ্যমের সামনে আরজি করের নির্যাতিতার মা বলেন, 'গতকাল আমি নিজেই ফোন করে প্রস্তাব দিয়েছি। BJP-র হয়ে ভোটে দাঁড়াতে চাই বলেছি। কারণ আমার মনে হয়েছে, নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা এখানে নেই। আর পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলতেই আমি BJP-তে যোগ দিচ্ছি।'

কেন BJP, বামদের হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নয় কেন? নির্যাতিতার মা বলেন, 'বামপন্থীরা ভোট কেটে তৃণমূলকে জেতার সুযোগ করে দিয়েছে। সেটা বরানগর হোক বা পানিহাটি। CPIM-এর সদস্য তন্ময় ভট্টাচার্য নিজেই এ কথা বলেছেন। সজল ঘোষ হেরেছেন একমাত্র ওদের ভোট কাটার জন্যই। রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমার মেয়ের মৃত্যুকে কাজে লাগিয়েছিল ওরা। আমার মেয়েকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছিল।'

উল্লেখ্য, বৃহস্পতিবারই BJP-র দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ পেতে চলেছে। সেই তালিকায় নির্যাতিতার মায়ের নাম চমক হিসেবে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা পানিহাটি কেন্দ্র থেকেই তিনি টিকিট পাচ্ছেন কি না, সেটা দেখার। 

 

Read more!
Advertisement
Advertisement