Advertisement

Supreme Court: রাতেই সংশোধিত তালিকা প্রকাশে কমিশনকে সম্মতি, নন্দলাল বসুর নাতির আবেদনেও সাহায্যের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা সংশোধন নিয়ে জটিলতার মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার রাতেই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন, এমনই ইঙ্গিত মিলেছে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 6:39 PM IST
  • ভোটার তালিকা সংশোধন নিয়ে জটিলতার মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  • সোমবার রাতেই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন, এমনই ইঙ্গিত মিলেছে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে জটিলতার মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার রাতেই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন, এমনই ইঙ্গিত মিলেছে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে।

এই মামলার কেন্দ্রে রয়েছেন নন্দলাল বসুর ৮৮ বছর বয়সি নাতি, যার নাম ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা 'এসআইআর' প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নিজের নাম তোলার দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আদালত তাঁকে অবিলম্বে অ্যাপেল ট্রাইব্যুনালে যাওয়ার অনুমতি দিয়েছে।

আবেদনকারীর হয়ে আদালতে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চালির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, দ্রুততার সঙ্গে এই ধরনের মামলার নিষ্পত্তি করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী দামা শেষাদ্রি নাইডুও আদালতকে আশ্বস্ত করেছেন যে, ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনায় কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে ট্রাইব্যুনালে যাওয়ার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত, এবং তাঁর আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে।

বাংলার ভোটকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে চলা বিতর্কের প্রেক্ষিতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশও জারি করেছে সুপ্রিম কোর্ট। 

একই নিয়মে কাজ: সব ট্রাইব্যুনালের কাজের পদ্ধতিতে সামঞ্জস্য রাখতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিন জন প্রবীণ অবসরপ্রাপ্ত বিচারপতির একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি নির্দিষ্ট কর্মপদ্ধতি তৈরি করবে।
নথি খতিয়ে দেখা বাধ্যতামূলক: কোনও নাম বাদ বা অন্তর্ভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট নথি যাচাই করে তবেই ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।

পরিকাঠামো ও স্বচ্ছতা: নির্দিষ্ট জায়গা থেকেই ট্রাইব্যুনালের কাজ চলবে এবং অফলাইনে আবেদন জমা নেওয়ার পর রসিদ দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

এছাড়াও ট্রাইব্যুনালের প্রয়োজনীয় পরিকাঠামো, নোডাল অফিসার নিয়োগ এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের পারিশ্রমিক দ্রুত প্রদানের বিষয়েও নির্দেশ দিয়েছে আদালত।

সব মিলিয়ে, ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে শীর্ষ আদালতের এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement