Advertisement

'বাইকে করে হলেও ভোট দিতে যাব'...২৬-এ বাংলায় পরিবর্তন নিয়ে কী বলছে গুজরাতের বাঙালিরা?

নির্বাচন উপলক্ষে তৃণমূল থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস সব পক্ষই নির্বাচনী প্রচারে কোমর কষছে। তবে ভিনরাজ্যের বাঙালিরা কী ভাবছে? পশ্চিমবঙ্গে কি সরকার বদলাবে?  গুজরাতের সুরাতে বাঙালি পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর তাঁদের মত জানতে পারল আজ তক-এর প্রতিনিধি দল। 

২৬-এ বঙ্গে পরিবর্তন আসতে পারে?২৬-এ বঙ্গে পরিবর্তন আসতে পারে?
Aajtak Bangla
  • সুরাত,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 9:03 AM IST
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।
  • তৃণমূল থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস সব পক্ষই নির্বাচনী প্রচারে কোমর কষছে।
  • ভিনরাজ্যের বাঙালিরা কী ভাবছে? পশ্চিমবঙ্গে কি সরকার বদলাবে?

বাংলায় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আসন্ন নির্বাচনের ফলাফলই বলে দেবে কোন দল আগামী ৫ বছর রাজ্যে শাসক দল হিসেবে বসতে চলেছে। রাজ্যে দু'দফায় ভোটের মধ্যে প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল ও পরবর্তী দফা হবে ২৯ এপ্রিল। ফল প্রকাশ পাবে ৪ মে। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, কংগ্রেস সব পক্ষই নির্বাচনী প্রচারে কোমর কষছে। তবে ভিনরাজ্যের বাঙালিরা কী ভাবছে? পশ্চিমবঙ্গে কি সরকার বদলাবে?  গুজরাতের সুরাতে বাঙালি পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর তাঁদের মত জানতে পারল আজ তক-এর প্রতিনিধি দল। 

আজতক-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুরাতে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দারা একবাক্যে জানিয়েছেন, তাঁরা বাংলায় পরিবর্তনের ব্যাপারে আশাবাদী। সুরাতে বসবাসকারী মিল্টন দে নামে এক ব্যক্তি আজ তক-এর কাছে দাবি করেন, "মমতা বন্দ্য়োপাধ্যায় সরকার আমাদের সর্বনাশ করেছে। তিনি নিজে চপ্পল পরেন এবং চান আমরাও চপ্পলই পরি।"

বাংলার ভোটার মিল্টন বলেন, "আমরা এবার বাংলায় পরিবর্তন চাই। মোদীকে ক্ষমতায় দেখতে চাই। আমরা সাইকেলে হোক, বাইকে হোক, যে কোনও উপায়ে এবার ভোট দিতে যাবই।  বাংলাকে এখন 'সোনার বাংলা' হতে হবে।"

প্রদীপ মাইতি বলে অপর এক বাঙালি বলেন, "আমিও পরিবর্তন চাই। আমি রাজনীতি সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু যা দেখছি, তাতে পরিবর্তন প্রয়োজন।" রাকেশ ঘোষ নামে অপর এক ব্যক্তি জানান, "ওখানে কোনও কাজ নেই, তাই আমরা ২০০০ কিলোমিটার দূর থেকে এখানে এসেছি। আমি চাই মোদীজী ক্ষমতায় এসে বাংলাকেও সুরাতের মতো উন্নত করে তুলুক।"

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন লক্ষ বাঙালি বর্তমানে সুরাতে কর্মরত রয়েছেন। তাঁদের বিরাট অংশ চাইছে পরিবারসহ বাংলায় ফিরে এসে কাজ করে জীবিকা নির্বাহ করতে। কিন্তু মিল্টন দে-র মতো বহু বাঙালির দাবি, তাঁরা পেটের তাগিদে বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকছেন। 

Read more!
Advertisement
Advertisement