Advertisement

TMC Protest Demography Change: অভিষেকের মুখেও 'ডেমোগ্রাফি চেঞ্জ', BJP-কে চাপে ফেলতে TMC-এর নয়া কৌশল কাজে দেবে?

২০২৬-এর বাংলার ভোটের বড় ইস্যু অনুপ্রবেশ ও ডেমোগ্রাফি চেঞ্জ। বিজেপি বারবার দাবি করছে, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ করিয়ে তাদের আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড করিয়ে দিয়েছে তৃণমূল সরকার। এর মাধ্যমে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। বহু জায়গায় 'বাঙালি হিন্দুরা সংখ্যালঘু' হয়ে পড়ছে। 'বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের' সংখ্যা বাড়ছে। 

বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলে অভিযোগ তৃণমূলেরবাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের
সায়ন নস্কর
  • কলকাতা,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 6:10 PM IST
  • ২০২৬-এর বাংলার ভোটের বড় ইস্যু অনুপ্রবেশ ও ডেমোগ্রাফি চেঞ্জ
  • বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ করিয়ে তাদের আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড করিয়ে দিয়েছে তৃণমূল সরকার
  • এর মাধ্যমে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে

২০২৬-এর বাংলার ভোটের বড় ইস্যু অনুপ্রবেশ ও ডেমোগ্রাফি চেঞ্জ। বিজেপি বারবার দাবি করছে, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ করিয়ে তাদের আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড করিয়ে দিয়েছে তৃণমূল সরকার। এর মাধ্যমে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। বহু জায়গায় 'বাঙালি হিন্দুরা সংখ্যালঘু' হয়ে পড়ছে। 'বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের' সংখ্যা বাড়ছে। 

যদিও বিজেপির এই ইস্যুর পাল্টা নিজেদের মতো করে ডেমোগ্রাফি চেঞ্জ ন্যারেটিভেই বিশ্বাস রাখছে তৃণমূল। ভোটের মুখে তারাও সোচ্চার ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিযোগ করেছেন, বিজেপি বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড থেকে লোক এনে বাংলায় ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। কমিশনের অফিসে বস্তা বস্তা জমা পড়ছে ফর্ম ৬। আর হিন্দি বলয়ের রাজ্য থেকে লোক ঢোকার কারণে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। 

এখন প্রশ্ন হল, কেন ভোটের মুখে সেই ডেমোগ্রাফি চেঞ্জকেই পাল্টি হাতিয়ার করল তৃণমূল? তাদের এই ন্যারেটিভ কি আদতেও বাংলার ভোটে প্রভাব ফেলবে? এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক উদয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা নতুন কিছু নয়। তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতাকে মূলধন করে প্রচার করে, এটাও তারই অঙ্গ। ২০২১ সালেও তৃণমূল 'বাংলার মেয়ে', 'বহিরাগত' বলে ক্যাম্পেন চালিয়েছে। ২০২৪-এও তৃণমূলের তুরুপের তাস ছিল সেই বাংলা ও বাঙালি। আর সেই ট্রেন্ড ধরেই এবার বাইরের রাজ্যের লোকের নাম বাংলা ভোটার লিস্টে তুলে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে বলে তুলে ধরতে চাইছে তৃণমূল।'

তাঁর আরও দাবি, যেভাবে বিজেপি অভিযোগ করে তৃণমূল বিদেশি ঢোকায়, ঠিক সেভাবেই তৃণমূলও বহিরাগত ইস্যু নিয়ে এবার আক্রমণ করছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে করছে অভিযোগ। তারা বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছে। 

যদিও এই ধরনের ন্যারেটিভের ভোটে কোনও ভূমিকা নেই বলেই মনে করছেন উদয়ন। তাঁর কথায়, 'এটা একটা ভোটের ভাষ্য। এর খুব বেশি প্রভাব ভোটে পড়বে বলে মনে হয় না।'

Advertisement

বিজেপির কী দাবি? 
তৃণমূলের অভিযোগ নিয়ে উত্তর দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনি বলেন, 'এই সব তৃণমূলের মিথ্যাচার। বিদেশি ভোটারদের বাংলায় ঢুকিয়ে ভোটে জিততে চায়।'

পাশাপাশি তাঁর প্রশ্ন, 'ওদের কাছে সব তথ্য থাকলে নির্বাচন কমিশনে যাচ্ছে না কেন? সত্যিকারের তথ্য থাকলে কমিশনে যেতে পারত। অভিযোগ জানাতে পারত। সেটা করছে না। কোর্টে তো রোজই ধাক্কা খাচ্ছে। এবার ভোটেও ধাক্কা খাবে।'

 

Read more!
Advertisement
Advertisement