Advertisement

বাংলায় TMC-র সঙ্গে আসন নিয়ে কথা বলছে Congress? পুরো কাহিনি

২০১৬ সালে বিধানসভা ভোটে জোট বেধেছিল বাম ও কংগ্রেস। দুই বৈরী প্রথমবার এক তরীতে। তারপর ২০১৯ সালে ভেস্তে গিয়েছিল জোট। ২০২১ সালে আবার জোট। ২০২৪ সালে অধীর-সেলিম সমঝোতা। এবার ২০২৬ সালে পথ আলাদা। কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক গুলাম মীর ঘোষণা করেছেন, একাই লড়াই করবে কংগ্রেস। জোট করেও অতীতে কোনও লাভ হয়নি। 

রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়।রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Feb 2026,
  • अपडेटेड 12:18 AM IST
  • ২০১৬ সালে বিধানসভা ভোটে বাংলায় প্রথম জোট বেধেছিল বাম ও কংগ্রেস।
  • এবার এক লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের।

বাংলায় বাম-কংগ্রেস জোট হচ্ছে না। কংগ্রেস কি তবে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে চাইছে? এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি মন্তব্যে। রাজধানীর অলিন্দেও ছড়িয়েছে দুই দলের আসন নিয়ে দর কষাকষির খবর। যদিও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, এই ধরনের কোনও আলোচনাই তৃণমূলের সঙ্গে হচ্ছে না। পুরোটাই গুজব। 

২০১৬ সালে বিধানসভা ভোটে বাংলায় প্রথম জোট বেধেছিল বাম ও কংগ্রেস। দুই বৈরী প্রথমবার এক তরীতে। তারপর ২০১৯ সালে ভেস্তে গিয়েছিল জোট। ২০২১ সালে আবার জোট। ২০২৪ সালে অধীর-সেলিম সমঝোতা। এবার ২০২৬ সালে পথ আলাদা। কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক গুলাম মীর ঘোষণা করেছেন, একাই লড়াই করবে কংগ্রেস। জোট করেও অতীতে কোনও লাভ হয়নি। 

কংগ্রেসের এহেন সিদ্ধান্তের নেপথ্যে তৃণমূলের সঙ্গে 'সমঝোতা'র সম্ভাবনা দেখছেন অনেকেই। সেই খবরও জোরদার হয়েছে দিল্লিতে। শোনা যাচ্ছে, আসন সমঝোতা নিয়ে দুই দলের কথাও হয়েছে। তবে কংগ্রেস বা তৃণমূল- কারও তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জোটের জল্পনা উস্কে দিয়েছে সুকান্তের একটি মন্তব্য। সংবাদমাধ্যমে তিনি জানান,'শুনতে পাচ্ছি তৃণমূলের কাছ থেকে কংগ্রেস ২৫টি আসন চাইছে। তৃণমূল ৫-১০টা দিলে শুভঙ্কর সরকার রাজি হয়ে যেতে পারেন'।

এর আগে ২০২৪ সালে লোকসভা ভোটে কংগ্রেস যে আসন দাবি করেছিল, তা দেননি মমতা। নিজেই সে কথা জানিয়েছিলেন। এবার দিল্লি সফরে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেসের সঙ্গে কি আসন সমঝোতা হবে বাংলায়? মমতার জবাব ছিল,'আমরা একাই লড়ি। একাই লড়ব'।  

প্রদেশ কংগ্রেস কী বলছে? দলের মুখপাত্র সুমন রায়চৌধুরী বললেন,'২৯৪ আসনেই কংগ্রেস প্রার্থী দেবে। ২০ বছর পর বাংলায় একা লড়াই করতে চলেছে। তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার কোনও বার্তা কংগ্রেস পাঠায়নি। কারও সঙ্গে কোনও জোট মেনে নেওয়ার প্রশ্নই নেই। কে কাকে ক'টা আসন দিল, সেই প্রশ্নও স্বাভাবিকভাবে ওঠে না'।
 

Read more!
Advertisement
Advertisement