Advertisement

Pratik Ur Rahaman: টিকিট পেলেন না প্রতীক উর রহমান, কেন? উত্তর দিলেন নিজেই

অনেকেই আশা করেছিলেন বিধানসভা ভোটে প্রার্থী হবেন তিনি। কিন্তু সেই আশার বাস্তব প্রতিফলন হল না। ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। তবে সেখানে নাম নেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানের। তারপর তাঁকে ফোন করতেই তিনি বললেন, 'আমি দলের কাছে দাবি করেছিলাম যেন টিকিট না দেওয়া হয়। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটাই স্বাভাবিক।'

প্রতীক উর রহমানপ্রতীক উর রহমান
সায়ন নস্কর
  • কলকাতা,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 4:59 PM IST
  • অনেকেই আশা করেছিলেন বিধানসভা ভোটে প্রার্থী হবেন তিনি
  • সেই আশার বাস্তব প্রতিফলন হল না
  • সেখানে নাম নেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানের

অনেকেই আশা করেছিলেন বিধানসভা ভোটে প্রার্থী হবেন তিনি। কিন্তু সেই আশার বাস্তব প্রতিফলন হল না। ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। তবে সেখানে নাম নেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানের। তারপর তাঁকে ফোন করতেই তিনি বললেন, 'আমি দলের কাছে দাবি করেছিলাম যেন টিকিট না দেওয়া হয়। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটাই স্বাভাবিক।'

মাথায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেসের নম্বর ২ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পতাকা নিয়ে ঘাসফুলে যোগদান করেছিলেন প্রতীক উর। তারপর থেকেই তাঁকে নিয়ে বিরাট আগ্রহ তৈরি হয়েছিল। এমনকী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাতে বলার সুযোগও পেয়েছিলেন। সেই বক্তৃতার পর নেত্রীর প্রশংসাও কুড়িয়ে নিয়েছিলেন প্রতীক উর। আর এই ঘটনার পরেই অনেকে ভাবতে শুরু করেছিলেন যে এবার ভোটে হয়তো তৃণমূলের হয়ে লড়তে পারেন প্রতীক উর। 

যদিও সেই আশা আর বাস্তবে পরিণত হল না। এবারের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই প্রতীক উরের নাম। আর তাতেই মন খারাপ প্রাক্তন SFI নেতার ফ্যানেদের একাংশের। 

প্রসঙ্গত, তৃণমূলে যোগ দেওয়ার সময়ই অভিষেক জানিয়ে দিয়েছিলেন যে প্রতীক উর কোনও সিটের আশা করে আসেননি। বরং তিনি মানুষের হয়ে কাজ করতেই দলে যোগ দিয়েছেন। আর এই বিষয়ে একমত হয়েছিলেন প্রতীক উর নিজেও। তিনিও সেই সময় জানিয়ে দেন, টিকিট নয়, মানুষের হয়ে কাজ করার জন্যই তিনি এই প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন।

কিন্তু অভিষেক বা প্রতীক উর যতই বলুন না কেন, একটা জল্পনা তো ছিলই। কারণ, ভোটের আগে এভাবে দল বদলের সঙ্গে অধিকাংশ সময়ই জড়িয়ে থাকে ভোট অঙ্ক। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে প্রতীক উরকে প্রার্থী করল না তৃণমূল। 

অন্যভাবে কাজে লাগান হবে...
আজকের সাংবাদিক সম্মেলন শুরুর সময়ই মমতা স্বীকার করে নেন যে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। যাঁরা টিকিট পেলেন না, তাঁদের অন্যভাবে কাজে লাগান হবে। তাই আশা করা যায়, দলে নিশ্চিতভাবে কাজ করার সুযোগ পাবেন প্রতীক উর। তাঁকে দলের কাজে লাগান হবে। 

Advertisement

ঋতব্রত টিকিট পেয়েছেন
প্রতীক উর রহমান টিকিট পাননি। কিন্তু তাঁরই প্রাক্তন সংগঠন SFI-এর প্রাক্তন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়েছে এই প্রার্থী তালিকায়। উলুবেড়িয়া পূর্বতে তিনি এবারে লড়তে চলেছেন। 

এছাড়া ছাত্রনেতাদের মধ্যে এবার নোয়াপাড়ায় জায়গা করে নিচ্ছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়া যুবদের মধ্যে দেবাংশু ভট্টাচার্যও এবার ভোটে লড়ছেন।

 

Read more!
Advertisement
Advertisement