Advertisement

TMC Candidates 2026: সকালে যোগ দিয়ে বিকেলে প্রার্থী, তৃণমূলের 'লাকি 13'দের চিনে নিন

TMC-তে যোগ দিয়েই প্রার্থী হওয়ার সুযোগ পেলেন ১৩ জন। এতদিন সবাই 'আনলাকি থার্টিন' শুনেছেন। কিন্তু এবার এই ১৩ জনকেই 'লাকি থার্টিন' বলতে শুরু করেছে রাজনৈতিক মহল।

তখনও কেউ আন্দাজ করতে পারেননি, কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরাই প্রার্থী হিসেবে ঘোষিত হবেন।তখনও কেউ আন্দাজ করতে পারেননি, কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরাই প্রার্থী হিসেবে ঘোষিত হবেন।
সৌমিক মজুমদার
  • কলকাতা,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 9:10 PM IST
  • TMC-তে যোগ দিয়েই প্রার্থী হওয়ার সুযোগ পেলেন ১৩ জন।
  • এতদিন সবাই 'আনলাকি থার্টিন' শুনেছেন।
  • এবার এই ১৩ জনকেই 'লাকি থার্টিন' বলতে শুরু করেছে রাজনৈতিক মহল।

TMC-তে যোগ দিয়েই প্রার্থী হওয়ার সুযোগ পেলেন ১৩ জন। এতদিন সবাই 'আনলাকি থার্টিন' শুনেছেন। কিন্তু এবার এই ১৩ জনকেই 'লাকি থার্টিন' বলতে শুরু করেছে রাজনৈতিক মহল।

গত সপ্তাহে বুধবার TMC ২৯১ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে।আর সেই প্রার্থী তালিকাতেই দেখা গেল এক চমকপ্রদ তথ্য। তালিকার ১৩ জন প্রার্থী মাত্র কয়েক ঘণ্টা আগেই তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। অর্থাৎ সকাল পর্যন্ত তাঁরা ছিলেন অন্য রাজনৈতিক বা সামাজিক পরিসরে। আর দুপুর গড়াতেই হয়ে গেলেন তৃণমূলের ভোটের মুখ। 

দলীয় সূত্রে জানা যাচ্ছে, সকাল ১১টা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় যোগদান কর্মসূচি শুরু হয়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, মেদিনীপুর; বিভিন্ন জায়গায় নতুন মুখদের দলে টানা হয়। তখনও কেউ আন্দাজ করতে পারেননি, কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরাই প্রার্থী হিসেবে ঘোষিত হবেন।

'লাকি 13'-এর তালিকা
কৃষ্ণনগর উত্তর থেকে অভিনব ভট্টাচার্য, কল্যাণী থেকে ডাঃ অতীন্দ্রনাথ মণ্ডল, ঝাড়গ্রাম থেকে মঙ্গল সোরেন, রানীবাঁধ থেকে তনুশ্রী হাঁসদা, রানাঘাট দক্ষিণ থেকে সৌগত বর্মন, বাঁকুড়া থেকে অনুপ মণ্ডল, বড়জোড়া থেকে গৌতম মিশ্র, তুফানগঞ্জ থেকে শিবশঙ্কর পাল, সামশেরগঞ্জ থেকে নুর আলম, লালগোলা থেকে আব্দুল আজিজ, জলঙ্গি থেকে বাবর আলি, হাড়োয়া থেকে মুফতি আব্দুল মতিন এবং নন্দীগ্রাম থেকে পবিত্র কর।

একই সঙ্গে লক্ষণীয়, এই প্রার্থী তালিকায় 'সেলিব্রিটি ফ্যাক্টর' প্রায় নেই বললেই চলে। অথচ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সৌরভ গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন চক্রবর্তীর মতো নাম নিয়ে জল্পনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে একেবারে ভিন্ন পথে হাঁটল তৃণমূল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয়। বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। দীর্ঘদিন ধরেই তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বারবার বলে আসছেন; দলে গুরুত্ব পাবে পারফরম্যান্স, শুধু 'স্টার' তকমা নয়। সেটাই যে খাতায়কলমে বাস্তবায়িত হল, তা বলাই যায়।

রাজনৈতিক মহলের মতে, এই 'লাকি ১৩' আসলে শেষ মুহূর্তের 'গেম চেঞ্জার'। নতুন মুখ এনে স্থানীয় সমীকরণ বদলানো, ক্ষোভ কমানো এবং বিরোধীদের চমকে দেওয়া; এই ৩ লক্ষ্যেই এই কৌশল নেওয়া হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement