Advertisement

TMC Election Manifesto 2026: জেলাভাগ থেকে শিক্ষা-স্বাস্থ্য-ভাতা, মমতার ১০ অঙ্গীকার

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে কালীঘাটের বাসভবন থেকে তৃণমূলের ইশতেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারে মহিলা থেকে যুব সমাজ হয়ে প্রবীণ, সকলের ওপরেই বিশেষ নজর দেওয়া হয়েছে। ইশতেহারে ১০ অঙ্গীকারের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC-র ইশতেহারে ১০ অঙ্গীকার মমতারTMC-র ইশতেহারে ১০ অঙ্গীকার মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 5:30 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে কালীঘাটের বাসভবন থেকে তৃণমূলের ইশতেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারে মহিলা থেকে যুব সমাজ হয়ে প্রবীণ, সকলের ওপরেই বিশেষ নজর দেওয়া হয়েছে। ইশতেহারে ১০ অঙ্গীকারের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমাদের অঙ্গীকার, প্রতিজ্ঞা, যা বলি, তাই করে দেখাই।'
তৃণমূলের ইশতেহারে যে ১০ অঙ্গীকারের কথা বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক-

  • আবাস যোজনায় সকলকে বাড়ি করে দেওয়া হবে। মমতা বলেন, প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব, এটা আমাদের অঙ্গীকার। 
  • বাড়িয়ে পানীয় জল পৌঁছে দেওয়া। 
  • বিধবা ভাতা ও বয়স্ক ভাতা। যেগুলি বাকি আছে, সেগুলি করে দেওয়া হবে।
  • লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন।
  •  তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি, দুয়ারে সরকারের আদলে দুয়ার চিকিৎসা পরিষেবা শুরু হবে৷ প্রতিটি ব্লক, শহরে দুয়ারে চিকিৎসা নামে এই স্বাস্থ্য শিবির করা হবে৷  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার পরিষেবা দেওয়া হয়েছে, সেটা চলবে। 
  • এর পাশাপাশি কয়েক হাজার সরকারি স্কুলের আধুনীকিকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তৃণমূলনেত্রী৷ এই স্কুলগুলিতে ই লার্নিং সহ আধুনিক পঠনপাঠনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মমতা৷ নিয়োগ করা হবে শিক্ষকও৷
  • যুবকদের ভাতা। যারা বৃত্তি পাচ্ছেন, তারাও পাবেন ভাতা। মেধাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী— মিলবে। 
  •  ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট। কৃষকদের আয় বাড়াতে পৃথক কৃষি বাজেট ঘোষণা।
  • একাকী প্রবীণদের দেখাশোনার জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 
  • আগামী দিনে রাজ্যে নতুন সাত থেকে আটটি জেলা এবং নতুন পুরসভা তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

তৃণমূলের ইশতেহারে দাবি করা হয়েছে—১.৭২ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে আনা হয়েছে। রাজ্যে ২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বাংলা বেকারত্ব ৪০% কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ, কৃষি—সব ক্ষেত্রেই উন্নয়নের দাবি করেছে শাসকদল। পাশাপাশি ইশতেহারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায় ২ লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে—১০০ দিনের কাজে ৩৬ হাজার কোটি টাকা। আবাস যোজনায় ১৬ হাজার কোটি টাকা। গ্রামীণ রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য—সব ক্ষেত্রেই বকেয়া পাওনা রয়েছে বলে জানানো হয়েছে।  তৃণমূলের বক্তব্য, এই অর্থ না পাওয়ায় রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

তৃণমূল ইস্তেহারে দাবি
আগামী ১০ বছরে বাংলা হবে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। ৫ বছরে ৪০ লক্ষ কোটি টাকার অর্থনীতি গড়ার লক্ষ্য রাখা হয়েছে। গ্লোবাল ট্রেড হাব, বন্দর, লজিস্টিক নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হবে। 

ইশতেহার প্রকাশ করতে গিয়ে মমতা বলেন, তৃণমূল সরকার ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। এই সরকার মানুষের পাশে, মানুষের স্বার্থে, মানুষের জন্য। সবার জন্য দরকার, বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার।

Read more!
Advertisement
Advertisement