Advertisement

'চুলের মুঠি ধরে...' মমতা নিয়ে নির্যাতিতার মায়ের মন্তব্য VIRAL, কমিশনে গেল TMC

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এবার আরজি কর-এর নির্যাতিতার মা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।

আরজি করের নির্যাতিতার মায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ TMCআরজি করের নির্যাতিতার মায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ TMC
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 1:05 PM IST
  • মমতা বন্দ্য়োপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এবার আরজি কর-এর নির্যাতিতার মা-এর বিরুদ্ধে।
  • বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল।
  • আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় এই বিষয়ে কমিশনের কাছে একটি অভিযোগপত্র জমাও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে খুনের হুমকি ও অশালীন ভাষায় আক্রমণের অভিযোগে এবার আরজি কর-এর নির্যাতিতার মা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঘাস ফুল শিবিরের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় এই বিষয়ে কমিশনের কাছে একটি অভিযোগপত্র জমাও দিয়েছেন।

তৃণমূলের তরফে অভিযোগে বলা হয়েছে, "পানিহাটির বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর এবং হুমকি দিয়ে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রীর প্রতি শুধুমাত্র কুরুচিকর ভাষাই নয়, খুনের হুমকিও দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র নিন্দনীয়ই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনসমক্ষে শালীনতার জন্য গুরুতর হুমকি।"

অভিযোগে বলা হয়েছে, "এই ধরনের ব্যবহার  নির্বাচন কমিশনের নির্ধারিত আদর্শ আচরণবিধির সরাসরি লঙ্ঘন। নির্বাচনী প্রক্রিয়ার সময় এ ধরনের হুমকি ও কুরুচিকর ভাষার ব্যবহার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে নষ্ট করে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি ও অস্থিরতার সৃষ্টি করে।"

তৃণমূলের তরফে এমন মন্তব্যের নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি তোলা হয়েছে।

১) অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা।
২)  দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আর্জি জানানো হয়েছে। 
৩) বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছে TMC।  
৩)নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করে সুস্থ পরিবেশ বজায় রাখা ও  নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করে সুস্থ পরিবেশ বজায় রাখা।

প্রসঙ্গত, আর.জি কর-এ নিহত চিকিৎসকের মা বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর থেকেই পানিহাটি নিয়ে উত্তেজনা চড়ছে। নির্যাতিতার মা প্রথম থেকেই কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায়কে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, "ওনার (মমতা বন্দ্য়োপাধ্যায়ের) সঙ্গে দেখা হলে, আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেব।... হয় ওনাকে জেলে ঢোকাব, নইলে ওনাকে নর্দমায় ফেলে পিটিয়ে মারব।" তাঁর এই মন্তব্য ভাইরাল হতেই এবার অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।

Read more!
Advertisement
Advertisement