
ফর্ম-৬ আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল। কঠোর পদক্ষেপ করার দাবিতে এবার বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য CEO দফতরের সামনে বিক্ষোভ শুরু করল তারা।
তৃণমূল এবং BJP-র মধ্যে মঙ্গলবার বিকেল থেকে এই ইস্যুকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় CEO দফতরের বাইরে। দু'পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়েছিল। এদিন সকাল থেকেও পরিস্থিতি উত্তপ্ত।
শাসকদল সমর্থিক BLO সহ বিক্ষোভকারীরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তারা জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে BJP-র সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন।
এই বিক্ষোভের মধ্যে তৃণমূল কর্মী-সমর্থকরা গণহারে ফর্ম-৬ আবেদন জমা দেওযার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন। বিক্ষোভকারীদের একজন বলেন, 'কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ফর্ম ৬ আবেদন জমা করার চেষ্টার জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।'
বিক্ষোভকারীরা CEO-র কার্যালয়ের কাছে স্লোগান দেন এবং অবস্থান বিক্ষোভে বসেন।
মঙ্গলবার ঘটে যাওয়া একটি ঘটনা থেকে বিতর্কের সূত্রপাত। BLO-রা দাবি করেন, ৪০০-টিরও বেশি ফর্ম-৬ আবেদনপত্র নিয়ে CEO-র অফিসে প্রবেশের সময়ে তাঁরা এক BJP কর্মীকে হাতে-নাতে ধরে ফেলেন।
এই দাবির জেরে মঙ্গলবার তৃণমূল কর্মীরা প্রতিবাদে CEO অফিসের বাইরে জড়ো হন এবং BJP সমর্থকরাও ঘটনাস্থলে পৌঁছন। যার ফলে উত্তপ্ত বাক্যবিনিময় যা দ্রুত হিংসার রূপ নেয়।
পুলিশ জানিয়েছে, BJP ও TMC উভয় পক্ষের ৫০০ জনেরও বেশি সমর্থক এই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। যার জেরে শহরের এই অংশে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে বলে। লাঠিধারী কর্মীরা ভিড় ছত্রভঙ্গ করতে মৃদু বলপ্রয়োগও করে।
বুধবার সকাল থেকে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। CEO অফিসের কাছে হেয়ার স্ট্রিটের গুরুত্বপূর্ণ অংশগুলিতে ব্যারিকেড বসানো হয়েছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।