Advertisement

TMC Cndidate List: 'এক পরিবার, এক টিকিট' নীতি, বলেছিলেন অভিষেক, মানল না TMC

পরিবারতন্ত্র নিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির নেতারা বারবার 'ভাইপো' সম্বোধন করে বোঝাতে চেয়েছেন তৃণমূল আদতে একটি পরিবারকেন্দ্রীক দল। এই নিয়ে একাধিকবার পাল্টা চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 প্রকাশ্যে 'এক পরিবার এক টিকিট নীতি' অভিষেকের, TMC প্রার্থী তলিকায় সেই পরিবারতন্ত্র প্রকাশ্যে 'এক পরিবার এক টিকিট নীতি' অভিষেকের, TMC প্রার্থী তলিকায় সেই পরিবারতন্ত্র
সুমনা সরকার
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 11:02 AM IST

পরিবারতন্ত্র নিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির নেতারা বারবার 'ভাইপো' সম্বোধন করে বোঝাতে চেয়েছেন তৃণমূল আদতে একটি পরিবারকেন্দ্রীক দল। এই নিয়ে একাধিকবার পাল্টা চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সাংসদ প্রকাশ্য বলেছেন, 'ক্ষমতা থাকলে, একটা বিল নিয়ে আসুন, যে বিলে স্পষ্টত লেখা থাকবে, এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে, আমি সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়ব, আপনার ক্ষমতা  থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন।' এই আবহে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও বাড়ছিল জল্পনা।  এক পরিবার একটাই টিকিট ফর্মুলা নেবে তৃণমূল নেতৃত্ব এমনটাও শোনা যাচ্ছিল। কিন্তু মঙ্গলবার  তৃণমূলের প্রার্থী তালিকায় আসতেই দেখা গেল চমক। দেখা গেল জোড়া ফুলের প্রার্থিতালিকায় পরিবারতন্ত্রের ছড়াছড়ি। স্বামী-স্ত্রী, ভাই-বোন, সবাই টিকিট পেয়েছেন এই তালিকায়। 

গতবার  বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্না শাসকদলের বিধায়ক হয়েছিলেন। এবারও দুজনেই টিকিট পেয়েছে। সিঙ্গুরের বিধায়ক ছিলেন বেচারাম। আর তাঁর স্ত্রী ছিলেন হরিপালের বিধায়ক। এবারও দু'জনকেই টিকিট দিয়েছে তৃণমূল।  টিকিট পেয়েছেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। অর্থাৎ ২০২৬-এ তৃণমূলের টিকিটে লড়াইয়ে নামছেন দুই ভাই, আসানসোল উত্তরে দাঁড়িয়েছেন দাদা মলয় ঘটক তো কুলটিতে তাঁরই ভাই অভিজিৎ ঘটককে প্রার্থী করেছে দল।  আবার একই বাড়ির ভাই-বোনকেও টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। বেহালা পশ্চিমে লড়াই করবেন রত্নাচট্টোপাধ্যায়, মহেশতলায় প্রার্থী তাঁর ভাই শুভাশিস দাস।

রাজ্যজুড়ে তৃণমূলে বহু প্রভাবশালী নেতা এবং তাঁদের ছেলে-মেয়েরা রাজনীতিতে সক্রিয়। আবার কোথাও স্বামী-স্ত্রী তৃণমূলের পদে রয়েছেন। রাজ্যের শাসকদলের এইসব পরিবারগুলিতে টিকিটের দাবিদার একাধিক। কলকাতাতে যেমন এরকম শাসক নেতার পরিবার রয়েছে, তেমন জেলাগুলিতেও রয়েছে। ছাব্বিশের নির্বাচনে এইসব পরিবারে কারা টিকিট পাবেন, তা নিয়ে জল্পনা বাড়ছিল। লিস্ট দেখা গেল সাংসদ কল্যাণ ব্ন্দ্যোপাধ্যায় ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এই প্রথম টিকিট পেলেন।  সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেও এবার নামছেন ভোটের লড়াইয়ে। সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরও রয়েছেন। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহাকেও প্রার্থী করেছে দল। তবে ফিরহাদ হাকিম বা অতীন ঘোষের মেয়েদের নাম শোনা গেলেও শীর্ষ পর্যন্ত প্রার্থী তালিকায় জায়াগা মেলেনি। প্রসঙ্গত, ফিরহাদের  মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকেও তৃণমূলের নানা কর্মসূচিতে দেখা যাচ্ছিল। কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষও তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী। যদিও শেষপর্যন্ত এই দুজনের নাম ওঠেনি তালিকায়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement