Advertisement

Mamata Banerjee: মমতার জেলায় জেলায় প্রচারের তোড়জোড় শুরু, সম্ভবত আগামী সপ্তাহ থেকেই

প্রতি নির্বাচনেই প্রথমে জেলায় প্রচার সারেন মমতা। তারপর কলকাতায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও সেটাই করবেন। প্রতিটি জেলা ধরেই প্রচার শুরু করতে চলেছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূলনেত্রী। ইদ মিটলেই জেলায় জেলায় সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 9:42 AM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করে দিচ্ছেন আগামী সপ্তাহে
  • ইদ মিটলেই জেলায় জেলায় সফরে যাবেন মমতা
  • কবে কোথায় ভোট দুই দফায়? 

প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এ বার পালা প্রচারের। যাঁদের নাম তালিকায় রয়েছে, ইতিমধ্যেই তাঁরা প্রচার শুরু করে দিয়েছেন নিজেদের এলাকায়। তবুও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার না করা পর্যন্ত, বৃত্তটা সম্পূর্ণ হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করে দিচ্ছেন আগামী সপ্তাহ থেকেই, সূত্রের খবর।

ইদ মিটলেই জেলায় জেলায় সফরে যাবেন মমতা

প্রতি নির্বাচনেই প্রথমে জেলায় প্রচার সারেন মমতা। তারপর কলকাতায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও সেটাই করবেন। প্রতিটি জেলা ধরেই প্রচার শুরু করতে চলেছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূলনেত্রী। ইদ মিটলেই জেলায় জেলায় সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর, উত্তরবঙ্গ দিয়েই জেলায় প্রচার শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ভোট যেহেতু দুদফায়, তাই প্রতি দফার আগে সংশ্লিষ্ট জেলায় গিয়ে প্রচারের সম্ভব নয়। তবে প্রথম দফায় যেহেতু উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের আসনগুলিতে ভোট, তাই উত্তরবঙ্গ দিয়েই জেলায় প্রচার শুরু করতে পারেন মমতা। উত্তর থেকে দক্ষিণ সকলেই অপেক্ষা করছেন তাঁদের এলাকায় মুখ্যমন্ত্রীর জনসভার।

কবে কোথায় ভোট দুই দফায়? 

প্রথম দফায় ২৩ এপ্রিল হচ্ছে ১৫২টি আসনে। বাকি ১৪২টি আসনে ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ করা হবে। 

দ্বিতীয় দফায় (২৯ এপ্রিল) ১৪২টি বিধানসভায় ভোটগ্রহণ করা হবে। নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। অতএব প্রথম দফাতেই গোটা উত্তরবঙ্গের ভোট হয়ে যাচ্ছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভোটের দফা যেভাবে তৈরি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারও সেই সূচি মতোই করবেন। তাই আগামী সপ্তাহে উত্তরবঙ্গ দিয়েই জেলা সফর শুরু করতে পারেন তৃণমূলনেত্রী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement