
ছাব্বিশের ভোট যুদ্ধ এগিয়ে আসছে। জোরদার প্রস্তুতি এখন শাসক-বিরোধী উভয় মহলেই। সব ভুলে এখন মূল ফোকাস নির্বাচন প্রস্তুতি৷ সব শিবিরে সেই প্রস্ততি তুঙ্গে। বাঁকুড়া তৃণমূল ভবনে তৃণমূল শিবিরে হয়ে গেল বিশেষ প্রস্তুতি বৈঠক। যেখানে হাজির ছিল জেলা তৃণমূল নেতৃত্ব।
জানা গিয়েছে, দলের কর্মী যারা কোনও কারণে দলের প্রতি অভিমানে দল থেকে সরে গিয়ে বাড়িতে বসে ছিলেন তাঁদের এবার ভোট আসরে নামানোর উদ্যোগ করছেন তৃণমূল জেলা সভাপতির। পুরানো কর্মীদের একে একে জেলা তৃণমূল ভবনে ডেকে নিয়ে এসে তাদের বৈঠক করে অভিমান ভাঙিয়ে দলের কাজে লাগিয়ে ভোট যুদ্ধে নামাতে তৎপর তৃণমূল বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব। পুরানো কর্মীদের সঙ্গে নতুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়া মূল লক্ষ্য দাবি তৃণমূল সভাপতির।
যদিও তৃণমূলের এই বৈঠককে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের দাবি, "কাটমানির ভাগ না পেয়ে যারা সরে গিয়েছিল তাদের আবার কাটমানির ভাগ দেওয়ার জন্য ডাকছে। তৃণমূল দলের কোনও আদর্শ নেই। শুধু কাটমানি ভাগ বাটোয়ারার লড়াই"।
- নির্ভীক চৌধুরী