Advertisement

Riju Dutta ON TMC Candidate List: 'আমারও তো ইচ্ছে ছিল প্রার্থী হব...' মুখ খুললেন ঋজু, বিক্ষুব্ধদের টার্গেট করে প্রশংসা শুভেন্দুরও

মঙ্গলবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের ২৯১টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে সেই তালিকা থেকে নাম বাদ গিয়েছে একাধিক মন্ত্রী, বিধায়কের। এরপরেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে শুরু হয়ে গেছে প্রার্থী নিয়ে অসন্তোষ। টিকিট পাননি তৃণমূল মুখপাত্র ঋজু দত্তও। শোনা যাচ্ছিল এবার ভোটের ময়দানে তাঁকে নামাতে পারে দল। তবে টিকিট না পেলেও দিকে দিকে শুরু হওয়া ক্ষোভ নিয়ে কড়া বার্তা দিলেন ঋজু। তবে প্রার্থী হওয়ার ইচ্ছে যে তাঁরও ছিল সেকথা গোপন করেননি ঋজু দত্ত।

 'আমারও তো ইচ্ছে ছিল প্রার্থী হব...' মুখ খুললেন ঋজু 'আমারও তো ইচ্ছে ছিল প্রার্থী হব...' মুখ খুললেন ঋজু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 10:52 AM IST

মঙ্গলবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের ২৯১টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে সেই তালিকা থেকে নাম বাদ গিয়েছে একাধিক মন্ত্রী, বিধায়কের। এরপরেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে শুরু হয়ে গেছে প্রার্থী নিয়ে অসন্তোষ। টিকিট পাননি তৃণমূল মুখপাত্র ঋজু দত্তও। শোনা যাচ্ছিল এবার ভোটের ময়দানে তাঁকে নামাতে পারে দল। তবে টিকিট না পেলেও দিকে দিকে শুরু হওয়া ক্ষোভ নিয়ে কড়া বার্তা দিলেন ঋজু। তবে প্রার্থী হওয়ার ইচ্ছে যে তাঁরও ছিল সেকথা গোপন করেননি ঋজু দত্ত।

শোনা যাচ্ছিল বিধানসভা ভোটে ঋজুকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। এমনকি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাঁকে টিকিট দেওয়া হতে পারে। কিন্তু মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ করা তালিকায় দেখা যায় ঋজুর নাম নেই। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোলডও করা হচ্ছে। বুধবার রাতে  ফেসবুকে লাইভে এসে ঋজু বলেন, ইচ্ছে ছিল প্রার্থী হব, হইনি, খারাপ লাগতেই পারে, আমারও লেগেছে। তবে দলের হয়েই কাজ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসি। তৃণমূলের হয়েই কাজ করব। প্রার্থী নিয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে, তবে দল সবার আগে। বাংলার সম্মান রাখতে হবে।

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দলের নেতা-কর্মীদেরও বার্তা দিয়েছেন ঋজু। তৃণমূল মুখপাত্র বলছেন, আপনাদের থেকে শুভেন্দু অধিকারী ভাল, অন্তত দলের বাইরে গিয়ে কথা বলছেন। দলে থেকে এভাবে দলকে কালিমালিপ্ত করা যায় না। দলের জন্য আপনারা সব পেয়েছেন। তাই বিভেদ ভুলে দলের হয়ে কাজ করুন। 
 
প্রসঙ্গত, টিকিট না পেয়ে 'বিদ্রোহী' ৩ বারের তৃণমূল বিধায়ক আমডাঙার রফিকুর রহমান। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার 'বিদ্রোহী' বিধায়ক অসিত মজুমদারও। প্রার্থীর নাম ঘোষণা হতেই মিনাখাঁয় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর পাওয়া গেছে। খণ্ডঘোষে তৃণমূলের প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ রয়েছে। টিকিট না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক খগেশ্বর রায়। শুধু তাই নয়, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement