Advertisement

Amit Shah on Mamata-Abhishek: তৃণমূলকে ক্ষমতায় আনলেই অভিষেক মুখ্যমন্ত্রী, মথুরাপুরে বড় দাবি শাহের

মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে সোমবার বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই শাহ বলেন, 'রাজ্যে পরিবর্তন করার জন্যই এই যাত্রা।' পাশাপাশি এদিন ভাইপোর শাসন নিয়েও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

মথুরাপুরে বড় দাবি শাহেরমথুরাপুরে বড় দাবি শাহের
Aajtak Bangla
  • মথুরাপুর,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 4:25 PM IST

মথুরাপুরের বাপুলিবাজার সংলগ্ন ভগবতীপুর মাঠে সোমবার বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই শাহ বলেন, 'রাজ্যে পরিবর্তন করার জন্যই এই যাত্রা।' পাশাপাশি এদিন ভাইপোর শাসন নিয়েও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেন, বাংলার পরিবর্তনের জন্যই পরিবর্তন যাত্রা। বাংলা প্রচুর সহ্য করেছে। বামেরা শাসন করেছে, আর তৃণমূল সরকার সেটার আরও অবনতি ঘটিয়েছে। এখন সোনার বাংলা গড়ার সময় এসে গিয়েছে। মুখ্যমন্ত্রী বদলাতে আমরা আসিনি। পরিবর্তন জনতাই করবে। আমরা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিদায় করবই।

শাহ বলেন, তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে ভাইপোর শাসন হবে, মমতার দিদির শাসন হবে না। চাকরিতে দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, যা হচ্ছে, তা বন্ধ করতে হবে। সিন্ডিকেটরাজ বন্ধ করতে হবে। সীমান্তের সুরক্ষা বাড়াতে হবে। বিজেপির লক্ষ্য অনুপ্রবেশমুক্ত বাংলা বানানো। এই কারণেই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। একটা ধাক্কা আর দিতে হবে, তৃণমূল সরকারকে সরাতে হবে। নতুন বছরে রবীন্দ্র জয়ন্তীর পর এখানে নতুন সরকার হবে।

মথুরাপুরের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে অমিত শাহ বলেন, 'এবার তৃণমূলকে ভোট দিলে ভাইপোর শাসন হবে পশ্চিমবঙ্গে।' অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চান। মুখ্যমন্ত্রী শুধু ভাইপোর উন্নতি চান। বাংলার যুবসমাজের নয়। বিজেপিই একমাত্র দল, যে পরিবারতান্ত্রিক রাজনীতি করে না।
 
Read more!
Advertisement
Advertisement