Advertisement

হায়দরাবাদেও বাংলার ভোট চাইছে বিজেপি, তেলঙ্গানার বাঙালিদের কী বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী?

এবারের বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া বিজেপি। তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পদ্ম শিবির। এর মধ্যে নতুন যে বিষয়টি তা হল, বিভিন্ন রাজ্যের বাঙালিদের কাছে গিয়ে বিজেপি আবেদন করছে, তাঁরা যেন পশ্চিমবঙ্গে থাকা আত্মীয়দের বিজেপিকে ভোট দিতে উৎসাহ দেন।

হায়দরাবাদের বাঙালিদের বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রীহায়দরাবাদের বাঙালিদের বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া বিজেপি।
  • হায়দরাবাদে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার।
  • তিনি অভিযোগ করেন, মমতা ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’র স্বার্থে বেআইনি অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছেন।

এবারের বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে মরিয়া বিজেপি। তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে পদ্ম শিবির। এর মধ্যে নতুন যে বিষয়টি তা হল, বিভিন্ন রাজ্যের বাঙালিদের কাছে গিয়ে বিজেপি আবেদন করছে, তাঁরা যেন পশ্চিমবঙ্গে থাকা আত্মীয়দের বিজেপিকে ভোট দিতে উৎসাহ দেন। এবার সেই পলিসি মতোই হায়দরাবাদে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার।

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’র স্বার্থে বেআইনি অনুপ্রবেশে উৎসাহ দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় হায়দরাবাদে বসবাসকারী বাঙালি পরিবারগুলির সঙ্গে দেখা করার পর সঞ্জয় কুমার তাঁদের অনুরোধ করেন, পশ্চিমবঙ্গে থাকা আত্মীয়-বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা যেন বিজেপির পক্ষে সমর্থন জোগাতে বলেন।

এরপর এক্স-এ করা পোস্টে তিনি দাবি করেন, "কেন্দ্রীয় সরকারের সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টাকেও বারবার বাধা দেওয়া হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশে উৎসাহ দিয়ে চলেছেন।"

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশি অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি।" তিনি দাবি করেন, "প্রায় ৬০ হাজার বাঙালি বর্তমানে হায়দরাবাদে বসবাস করেন। পরিস্থিতির অবনতির কারণে বহু পরিবার পশ্চিমবঙ্গ ছেড়ে তেলেঙ্গানায় গিয়ে বসবাস শুরু করেছেন। বাংলার এখন দরকার নিরাপত্তা, স্থিতিশীলতা ও শক্তিশালী শাসন।"

একইসঙ্গে তিনি দাবি করেন, ২০১৪ সালের আগে ইউপিএ সরকারের আমলে বাংলাদেশ ও অন্য দেশ থেকে বহু বেআইনি অনুপ্রবেশকারী হায়দ্রাবাদেও ঢুকে পড়েছিল। পাশাপাশি কংগ্রেস ও বিআরএস সরকার রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের রেশন কার্ড ও ভোটার কার্ড দিয়ে ‘রেড কার্পেট’ সংবর্ধনা জানিয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি।


 
Read more!
Advertisement
Advertisement