Advertisement

Bengal Vote 2026: কেন্দ্রীয় বাহিনীকে চোখে চোখে রাখবে কমিশন, পোশাকে থাকবে এই জিনিস

মার্চ থেকে জেলায় জেলায় মোতায়েন হচ্ছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সর্বাধিক বাহিনী থাকছে পূর্ব মেদিনীপুরে। মোট ১৪ কোম্পানি। ১২ কোম্পানি করে বাহিনী মোতায়েন থাকবে কলকাতা ও মালদায়। ১০ মার্চ আসবে আরও ২৪০ কোম্পানি বাহিনী চলে আসবে রাজ্যে। 

রাজ্যে কেন্দ্রীয় বাহিনীরাজ্যে কেন্দ্রীয় বাহিনী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 12:29 AM IST
  • জেলায় জেলায় মোতায়েন হচ্ছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
  • সর্বাধিক বাহিনী থাকছে পূর্ব মেদিনীপুরে।

রাজ্যে সময়ের আগেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। রবিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হবে আধা সেনার টহল। সেই বাহিনীর জন্য বডি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্র। শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তাঁর কথায়,
'বাহিনীর মুভমেন্ট ট্র্যাক করার জন্য এই সিদ্ধান্ত'।

মার্চ থেকে জেলায় জেলায় মোতায়েন হচ্ছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সর্বাধিক বাহিনী থাকছে পূর্ব মেদিনীপুরে। মোট ১৪ কোম্পানি। ১২ কোম্পানি করে বাহিনী মোতায়েন থাকবে কলকাতা ও মালদায়। ১০ মার্চ আসবে আরও ২৪০ কোম্পানি বাহিনী চলে আসবে রাজ্যে। 

একনজরে রইল কোথায় কত বাহিনী থাকবে

জেলা  কোম্পানি
উঃ ২৪ পরগনা ৩০
মুর্শিদাবাদ ১৬
দঃ ২৪ পরগনা ১৫
হাওড়া ১৫
পূঃ মেদিনীপুর  ১৪
হুগলি ১৪
কলকাতা ১২
মালদা ১২
উঃ দিনাজপুর ১১
দঃ দিনাজপুর ১০ 
কোচবিহার
দার্জিলিং
পঃ বর্ধমান
জলপাইগুড়ি ৭ 
পঃ মেদিনীপুর
আলিপুরদুয়ার
ঝাড়গ্রাম
পুরুলিয়া
কালিম্পং

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন আগেও হয়েছে। কিন্তু বডি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকার এই প্রথম। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, বাহিনীকে কাজে লাগানো হয়নি। ছাপ্পা দিয়েছে শাসক দলের লোকজন। সে কারণেই জিপিএস ট্র্যাকার ও বডি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের। যদিও কমিশন এই সিদ্ধান্তের নেপথ্যে বিরোধীদের অভিযোগকে অনুঘটক হিসেবে দেখতে নারাজ।

 

Read more!
Advertisement
Advertisement