Advertisement

WB Assembly Election: ফেসবুকের বিজ্ঞাপনে কোটি টাকা খরচ করছে TMC ও BJP, অঙ্কটা জানুন

West Bengal Politics: সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ডিজিটাল প্রচারে দেদার খরচ করছে TMC, BJP। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৭ মার্চ ২০২৬; এই এক মাসের মধ্যে মেটা অ্যাড লাইব্রেরির ডেটা বলছে, রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে বেশ মোটা অঙ্কই খরচ করেছে।

রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে বেশ মোটা অঙ্কই খরচ করেছে।রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে বেশ মোটা অঙ্কই খরচ করেছে।
সৌমিক মজুমদার
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 9:37 PM IST
  • ডিজিটাল প্রচারে দেদার খরচ করছে TMC, BJP।
  • রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে বেশ মোটা অঙ্কই খরচ করেছে।
  • 'BJP West Bengal' একাই রাজনৈতিক ও সামাজিক ইস্যু সংক্রান্ত বিজ্ঞাপনে(AD) প্রায় ১.১১ কোটি টাকা খরচ করেছে।

West Bengal Politics: সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ডিজিটাল প্রচারে দেদার খরচ করছে TMC, BJP। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৭ মার্চ ২০২৬; এই এক মাসের মধ্যে মেটা অ্যাড লাইব্রেরির ডেটা বলছে, রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে বেশ মোটা অঙ্কই খরচ করেছে। All India Trinamool Congress এবং Bharatiya Janata Party; এই দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ডিজিটাল লড়াই স্পষ্ট। তথ্যানুযায়ী, এই নির্দিষ্ট সময়ে পশ্চিমবঙ্গে BJP-র অফিসিয়াল পেজ 'BJP West Bengal' একাই রাজনৈতিক ও সামাজিক ইস্যু সংক্রান্ত বিজ্ঞাপনে(AD) প্রায় ১.১১ কোটি টাকা খরচ করেছে।

'BJP West Bengal' একাই বিজ্ঞাপনে(AD) প্রায় ১.১১ কোটি টাকা খরচ করেছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের একাধিক পেজ মিলিয়ে মোট খরচও উল্লেখযোগ্য। Abhishek Banerjee-র অফিসিয়াল পেজে খরচ হয়েছে প্রায় ৫১ লক্ষ টাকা। এছাড়াও দলের মেন পেজ ‘All India Trinamool Congress’-এ খরচ হয়েছে প্রায় ৩৯ লক্ষ টাকা।

তৃণমূলের অন্যান্য পেজেও ডিজিটাল ক্যাম্পেইন বেশ অ্যাকটিভ। ‘Trinamoole Nabo Jowar’ পেজে প্রায় ১৭ লক্ষ টাকা, ‘Banglar Gorbo Mamata’-তে প্রায় ১৬ লক্ষ টাকা এবং ‘Abar Jitbe Bangla’-তে প্রায় ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। পাশাপাশি ‘Ami Banglar Digital Joddha’ পেজেও প্রায় ৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পেজ থেকে খরচের হিসেব।

এই পরিসংখ্যান থেকে একটি বিষয় স্পষ্ট। ডিজিটাল প্ল্যাটফর্ম এখন নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। শুধু বড় দল নয়, বিভিন্ন ক্যাম্পেইন-বেসড পেজের মাধ্যমেও ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত সবার কাছে পৌঁছে যাওয়া, নির্দিষ্ট ভোটার গ্রুপকে টার্গেট করা এবং ভিডিও বা ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ইনফ্লুয়েন্স করা; এই সব কারণেই ডিজিটাল বিজ্ঞাপনে খরচ বাড়ছে। বিশেষত তরুণ ভোটারদের কাছে পৌঁছতে এই এর বিকল্প নেই।

ডিজিটাল প্রচারের এই বাড়বাড়ন্ত নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন? Zefmo-র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সুদীপ মজুমদার বলেন, 'পশ্চিমবঙ্গের মতো রাজ্যে নির্বাচনের সময় ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক দলগুলি বিজ্ঞাপনে কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ করতেই পারে। Google এবং Meta; এই দুই প্ল্যাটফর্মেই মূলত সবাই জোর দেয়। প্ল্যাটফর্মগুলির ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখলেই সেটা স্পষ্ট।'

Advertisement

সব মিলিয়ে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল যুদ্ধ যে তুঙ্গে; তা বলাই যায়। ভোটের ফলাফলে তার কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।   

Read more!
Advertisement
Advertisement