Advertisement

West Bengal Supplementary Voter List: আজই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ, কতজনের নামের নিষ্পত্তি?

পশ্চিমবঙ্গে SIR শেষে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সেখানে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল। আর সেই সকল বিচারাধীন ভোটারদের মধ্যে একাংশের নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যেই হয়েছে শেষ। সেই মতো আজ, সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে কমিশন। সেখানেই জানা যাবে, প্রথম দফায় কার নাম বাদ পড়ল ও কার নাম থাকল ভোটার লিস্টে। 

পশ্চিমবঙ্গের সাপ্লিমেন্টারি ভোটার লিস্টপশ্চিমবঙ্গের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 8:08 AM IST
  • পশ্চিমবঙ্গে SIR শেষে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল ২৮ ফেব্রুয়ারি
  • সেখানে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল
  • সেই সকল বিচারাধীন ভোটারদের মধ্যে একাংশের নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যেই হয়েছে শেষ

পশ্চিমবঙ্গে SIR শেষে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সেখানে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল। আর সেই সকল বিচারাধীন ভোটারদের মধ্যে একাংশের নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যেই হয়েছে শেষ। সেই মতো আজ, সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে চলেছে কমিশন। সেখানেই জানা যাবে, প্রথম দফায় কার নাম বাদ পড়ল ও কার নাম থাকল ভোটার লিস্টে। 

কখন প্রকাশিত হবে লিস্ট? 
কমিশনের পক্ষ থেকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, সোমবারই বেরিয়ে যাবে প্রথম সাপ্লিমেন্টরি লিস্ট। আজ বিকেলেই এই লিস্ট প্রকাশিত হবে। তখনই জানা যাবে নাম ভোটার লিস্টে রয়েছে কি না।

কতজনের নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে? 
৬০ লক্ষেরও বেশি কিছু নাম ছিল বিবেচনাধীনের তালিকায়। শুক্রবার পর্যন্ত মোট ২৭ লক্ষ ২৩ হাজার বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। রবিবার আরও বেশ কিছু ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। যার ফলে সোমবার ২৮ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কীভাবে প্রকাশিত হবে নাম? 
যতদূর খবর, আজকের সাপ্লিমেন্টরি লিস্টের দুটি ভাগ থাকবে। প্রথম ভাগে থাকবে, যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, সেই অংশটা। আর দ্বিতীয় ভাগে থাকবে ডিলিটেড ভোটাররা। অর্থাৎ যাঁদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের নাম। 

প্রতিদিন কত জনের নাম নিষ্পত্তি করা হচ্ছে? 
কমিশনের পক্ষ থেকে যতদূর খবর, প্রতিদিন প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ২৮ লক্ষের ডকুমেন্টস ভ্যারিফিকেশন হয়ে গিয়েছে। আর বাকি থাকা নামের নিষ্পত্তিও দ্রুত করে দেওয়া হবে। তারপর প্রতি সপ্তাহেই এমন একটা করে লিস্ট প্রকাশ করা হবে। 

কতজন কাজ করছেন?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে বিবেচনাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করছেন বিচারবিভাগীয় অফিসাররা। এই কাজে প্রায় ৭০০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছেন বলে খবর। তাঁরা প্রতিদিন প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি করেছেন। 

Advertisement

গঠন করা হয়েছে ট্রাইবুনাল
এই লিস্টে নাম বাদ গেলেই ভয় পাওয়ার কিছু নেই। কারণ, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যে গঠন করা হয়েছে ট্রাইবুনাল। সেই ট্রাইবুনালে অভিযোগ জানিয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট বা ডিএম, এডিএম এবং বিডিও অফিসে গিয়ে করতে হবে আবেদন। তারপর শুরু হবে শুনানি। যদিও এই সব ভোটাররা ২০২৬-এ ভোট দিতে পারবেন কি না, সেই নিয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। 

 

Read more!
Advertisement
Advertisement