Advertisement

How to View Supplementary Voter List: সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত, কোথায় কীভাবে দেখবেন নাম? স্টেপ বাই স্টেপ

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হচ্ছে। এরপরেই অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন।

অনলাইন যেভাবে দেখবেন নামঅনলাইন যেভাবে দেখবেন নাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 12:12 AM IST

গত শুক্রবারই SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল৷ কিন্তু সেদিনই নির্বাচন কমিশন জানায় শুক্রে তালিকা প্রকাশ হচ্ছে না৷ রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হবে সোমবার৷ রবিবার, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দেন সোমবার প্রকাশিত হবে এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা৷ প্রসঙ্গক, এসআইআর প্রক্রিয়ার শেষে বাংলার ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। তাঁদের মধ্যে থেকে যাঁদের যোগ্য বলে বিবেচনা করছেন জুডিশিয়াল অফিসাররা তাঁদের নামই কেবল সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হচ্ছে। এরপরেই অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। এরপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রতিটি জেলার জেলা নির্বাচন আধিকারিকদের কাছে পাঠানো হবে এবং সেখান থেকে বুথস্তরে তা প্রকাশ করা হবে। 

অনলাইন যেভাবে দেখবেন নাম-
কমিশনের ওয়েবসাইটি হল – voters.eci.gov.in। অতিরিক্ত তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন আসবে। সেখানে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে। এছাড়াও ইসিআই নেট অ্যাপে গিয়েও ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন। পাশাপাশি, অতিরিক্ত এই তালিকা প্রকাশের পরেই বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দফতরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন।

যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছিল ঠিক সেভাবেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ হচ্ছে। প্রথমে প্রত্যেক জেলা নির্বাচনি আধিকারিক / ডিইও কাছে পৌঁছে যাবে তালিকা। তারপর তা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের কাছেও থাকবে অতিরিক্ত তালিকার কপি। দেখা যাবে অনলাইনেও। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট ব্রাউজার খুলে তাতে eci.voters.gov.in টাইপ করতে হবে। এরপর কমিশনের নির্দিষ্ট ওই সাইট খুলে গেলে তাতে মোবাইল নম্বর দিয়ে ওটিপি-ভিত্তিক লগ ইন করতে হবে। পরবর্তী পদক্ষেপে এপিক নম্বর দিয়ে তালিকা সার্চ করা যাবে। এছাড়াও ইসিআই নেটে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেও তালিকা দেখতে পারবেন ভোটাররা।

Advertisement

নির্বাচন কমিশন সূত্রে খবর,যাঁদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাঁদের যেমন নামের তালিকা থাকবে, তেমনি যাঁদের নাম বাদ যাচ্ছে তাঁদেরও আলাদা তালিকা থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার প্রকাশ করা হবে দ্বিতীয় তালিকা। তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। যদি কারও নাম তালিকায় না থাকে বা বাদ পড়ে, তবে তিনি ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এই জন্য রাজ্যের ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা দায়িত্বে রয়েছেন। আবেদন অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই করা যাবে।

Read more!
Advertisement
Advertisement