Advertisement

West Bengal Supplementary Voter List: সোমবার রাতেই প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, ২৯ লক্ষ কেসের নিষ্পত্তি

West Bengal voter list 2026: সোমবার রাতে প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। SIR প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।  নির্বাচন কমিশন সূত্রে খবর, এরপর জেলার নির্বাচন আধিকারিকদের কাছে এই তালিকার কপি পাঠানো হবে।

SIR প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।SIR প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 12:03 AM IST
  • সোমবার রাত ৯টায় প্রকাশিত হল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা।
  • SIR প্রক্রিয়ার অংশ হিসেবেই এই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 
  • জেলার নির্বাচন আধিকারিকদের কাছে এই তালিকার কপি পাঠানো হবে।

West Bengal voter list 2026: সোমবার রাতে প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এরপর জেলার নির্বাচন আধিকারিকদের কাছে এই তালিকার কপি পাঠানো হবে। তারপর তা রাজ্যের বিভিন্ন বুথে টাঙিয়ে দেওয়া হবে। একই সঙ্গে পরে অনলাইনেও সম্পূর্ণ তালিকা আপলোড করা হবে।

কত নাম রইল, কত বাদ পড়ল?
কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, 'দীর্ঘ যাচাই প্রক্রিয়ার পর ‘২৯ লক্ষ’ সংখ্যক কেসের নিষ্পত্তি করা হয়েছে। তার ভিত্তিতেই এই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হয়েছে।' উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে প্রায় ৬০ লক্ষ নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন' হিসেবে চিহ্নিত ছিল। সেই তালিকা থেকেই ‘২৯ লক্ষ’ সংখ্যক নামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সহজভাবে বললে, যাদের নাম এর আগে আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে আটকে রাখা হয়েছিল, এই সাপ্লিমেন্টারি লিস্টে তাঁদের যোগ বা বাদ দেওয়া হল। কমিশনের দাবি, পুরো প্রক্রিয়াই স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারও প্রশাসনকে সতর্ক করেছে। 

এই গোটা প্রক্রিয়ায় মোট ৭০৫ জন বিচারবিভাগীয় আধিকারিক যুক্ত ছিলেন। তাঁদের দায়িত্ব ছিল প্রতিটি নাম খতিয়ে দেখে যোগ বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। সমস্ত গাইডলাইন মেনেই এই কাজ করা হয়েছে বলে দাবি কমিশনের।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগণনা ৪ মে। তার আগে ভোটার তালিকা নিয়ে কোনও বিতর্ক বা বিভ্রান্তি এড়াতে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ।  

Read more!
Advertisement
Advertisement