Advertisement

গ্রাউন্ড ফ্লোরে ভোটকেন্দ্র, ১০০% ওয়েবকাস্টিং; ভোটারদের জন্য আর কী ব্যবস্থা জানালেন জ্ঞানেশ

মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, ভোটকেন্দ্রে ভোটারদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা থাকছে। সেগুলি কী কী, জেনে নেওয়া যাক?

ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কী কী ব্যবস্থা থাকছে?ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কী কী ব্যবস্থা থাকছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 2:07 PM IST
  • দুপুর ১টা নাগাদ নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার।
  • ভোটকেন্দ্রে ভোটারদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা থাকছে।
  • সেগুলি কী কী, জেনে নেওয়া যাক?

বাংলা জুড়ে নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী। এখন শুধুমাত্র ভোটের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। তার আগে রবিবার রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। এই বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনার জানান, ভোটকেন্দ্রে ভোটারদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা থাকছে। সেগুলি কী কী, জেনে নেওয়া যাক?

ওয়েব কাস্টিং: পশ্চিমবঙ্গের সব ভোটকেন্দ্রে ১০০% ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা থাকছে।

মোবাইল জমা রাখা যাবে: ভোট দিতে যাওয়ার সময় ভোটাররা অনায়াসে বুথ কেন্দ্রের বাইরে মোবাইল ফোন জমা দিয়ে যেতে পারবেন। এরজন্য সমস্যায় পড়তে হবে না। 

পোলিং স্টেশন হবে গ্রাউন্ড ফ্লোরে

বয়স্ক ভোটারদের কথা ভেবে সব পোলিং স্টেশন হবে একতলায়। পাশাপাশি, প্রতিটি বুথে হুইল চেয়ার ও র‌্যাম্পের ব্যবস্থা থাকবে।

বাড়ি বসে ভোটদান: বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা এবছরও থাকছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, ৮৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বাড়ি থেকে থাকবে ভোটদানের ব্যবস্থা।

EVM-এ প্রার্থীদের রঙিন ছবি

জ্ঞানেশ কুমার জানালেন, EVM-এ প্রার্থীদের রঙিন ছবি থাকবে। এরফলে ভোটদাতারা সহজে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। 

কোনও বুথে ১২০০-এর বেশি ভোটার থাকবে না

ভোটের সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে ও নির্বাচন স্বচ্ছ রাখতে কোনও বুথে ১২০০-এর বেশি ভোটার থাকবে না বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

প্রত্যেক বুথে সহায়তা কেন্দ্র, জল, ওয়াশরুম

মুখ্য় নির্বাচন কমিশনার জানালেন, ভোটারদের সুবিধার্থে প্রত্যেক বুথে সহায়তা কেন্দ্র গঠন করা হবে। বুথে থাকবে পানীয় জলের ব্যবস্থাও। এছাড়া, প্রতিটি বুথে থাকবে ওয়াশরুমের সুবিধা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement