Advertisement

Who Is Pabitra Kar: একুশে মমতাকে হারানোর অন্যতম কারিগর নন্দীগ্রামে TMC প্রার্থী, কে পবিত্র কর?

পবিত্র কর। এখন প্রশ্ন হল, নন্দীগ্রামের মতো হেভিওয়েট আসনে তৃণমূলের প্রার্থী এই পবিত্র কর কে? নন্দীগ্রাম আসনটি শাসক দল ও বিরোধী দলের কাছে মর্যাদার লড়াই। সেই লড়াইয়ে পবিত্র করের কাছে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। হারাতে পারলেই জায়ান্ট কিলার। বিজেপি করতেন পবিত্র। মঙ্গলবার সকালেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 

নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করনন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 10:28 AM IST
  • পবিত্র করের কাছে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী
  • নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর কে?
  • কেন পবিত্র করকে প্রার্থী করল তৃণমূল?

সকালে দল বদল করলেন। বিকেলে টিকিটও পেয়ে গেলেন। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের চমক নিয়ে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বিজেপি-র হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কাকে মাঠে নামাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। শেষ পর্যন্ত দেখা গেল, মঙ্গলবার সকালেই বিজেপি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুললেন যিনি, বিকেলে তাঁর নামই নন্দীগ্রামে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন অভিষেক। 

পবিত্র করের কাছে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী

পবিত্র কর। এখন প্রশ্ন হল, নন্দীগ্রামের মতো হেভিওয়েট আসনে তৃণমূলের প্রার্থী এই পবিত্র কর কে? নন্দীগ্রাম আসনটি শাসক দল ও বিরোধী দলের কাছে মর্যাদার লড়াই। সেই লড়াইয়ে পবিত্র করের কাছে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। হারাতে পারলেই জায়ান্ট কিলার। বিজেপি করতেন পবিত্র। মঙ্গলবার সকালেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 

নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর কে?

ইনি কট্টর হিন্দুত্বের রাজনীতিই করতেন। সংগঠন চালানোর দক্ষতা রেছে। জানা যায়, ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল,তার অন্যতম কারিগর এই পবিত্র কর। শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তমলুক সাংগঠনিক জেলায় বিজেপি সহ সভাপতি ছিলেন। গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে সেই পবিত্র এখন তৃণমূলে। তাও আবার শুভেন্দুর বিপরীতে প্রার্থী।  

এই পবিত্র অতীতেও তৃণমূল কংগ্রেসে ছিলেন। ২০২০ সালে যখন শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দিলেন, তার কিছুদিন পরেই পবিত্রও বিজেপি-তে যান। শুভেন্দু অধিকারীকে ২০২১ সালে মমতার বিরুদ্ধে জিততেও সাহায্য করেন। বিজেপি-তে গিয়ে কট্টর হিন্দুত্বের রাজনীতি শুরু করেন। নিজের একটি সংগঠন গড়েছিলেন, তার নাম সনাতনী সেনা। হিন্দুভোট একত্রিত করে শুভেন্দুকে জিতিয়ে দেওয়ার অন্যতম মাস্টারমাইন্ড। 

কেন পবিত্র করকে প্রার্থী করল তৃণমূল?

পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করার দুটি কারণ হতে পারে। এক, শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ পবিত্র ছিলেন। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে নন্দীগ্রামে হিন্দুভোট একত্রিত করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বার্তা দিল, শুভেন্দু অধিকারীর গড়ে ঢুকে তাঁর ঘর ভেঙে শীর্ষস্থানীয় নেতাকে তুলে তাঁকেই শুভেন্দুর বিরুদ্ধে দাঁড় করানো হল। নন্দীগ্রামের ভোটিং ট্রেন্ড জানেন পবিত্র। তাঁর সেই অভিজ্ঞতা কাজে লাগবে। একই সঙ্গে নিজে যেহেতু প্রার্থী, তাই নিজের সবটুকু উজাড় করে দিতে চাইবেন পবিত্র। 

Advertisement

দুই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর অন্যতম কারিগর ছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন পবিত্র কর। একই সঙ্গে, যেহেতু শুভেন্দু ভবানীপুরেও প্রার্থী, তাই আপাত কম পরিচিত মুখকে দাঁড় করানোয়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারেন। বেশি ফোকাস করবেন ভবানীপুরে। সেখানে বাজিমাত করে দিতে পারেন পবিত্র। বিরোধীদের একাংশ অবশ্য এর মধ্যে সেটিং তত্ত্ব দেখতে পাচ্ছেন। তাঁদের বক্তব্য, শুভেন্দুর নন্দীগ্রামে কম পরিচিত প্রার্থী দিয়ে শুভেন্দুকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। যাতে শুভেন্দুও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেন।।

Read more!
Advertisement
Advertisement