তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ । শুক্রবার তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না জানান, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য উন্নয়ন করে চলেছেন সেটা অন্য কোনও রাজ্যের সম্ভব নয়। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই তৃণমূল যোগদান।